ধাক্কা লাগার ক্ষতিপূরণ ৮ লক্ষ, গল্প শুনে তাজ্জব বনে গেল গোটা দুনিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক, বেজিং:  ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আচমকা আপনার সঙ্গে কারও ধাক্কা লাগল। আপনি দুঃখ প্রকাশ করলেন। তারপর একদিন হঠাৎ জানতে পারলেন সেই যে ধাক্কা লেগেছিল, তার জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে ৮ লক্ষেরও বেশি টাকা। শুনতে অদ্ভুত লাগলেও এমন ঘটনা কিন্তু হয়েছে। চিনের কিংডাওয়ের একটি আদালত ওয়াং নামের এক মহিলাকে নির্দেশ দিয়েছে ৫৯ বছর বয়সী লিউ নামে অপর এক মহিলাকে ক্ষতিপূরণ হিসেবে ৭০,০০০ ইউয়ান ( ₹ ৮.৩ লক্ষ) দেওয়ার।

২০২৩ সালের মে মাসে লিউ তাঁর বাড়ির সামনে হাঁটছিলেন। হঠাৎ তাঁর একটি ফোন আসে। তিনি ফোনটি ধরার জন্য থামেন এবং ঘুরে দাঁড়ান। সেই সময় ওয়াং কিছু একটা ভাবতে ভাবতে এগিয়ে আসছিলেন। তাই তিনি বুঝতে পারেননি সামনে লিউ দাঁড়িয়ে। ফলে দুজনের ধাক্কা লাগে।

আচমকা ধাক্কা লাগার ফলে লিউ পড়ে যান। তাঁর হাড় ভেঙে যায়। সাময়িক সময়ের জন্য লিউর চলাফেরার শক্তিও ছিল না। চিনে ডিস্যাবিলিটি অর্থাৎ অক্ষমতাকে ১ থেকে ১০ স্কেলে গ্রেড করা হয়। গ্রেড ১ সবচেয়ে গুরুতর এবং গ্রেড ১০ সবচেয়ে কম। গ্রেড ১০ অক্ষমতা সাধারণত কোনও অঙ্গের আংশিক ক্ষতি বা বিকৃতির সঙ্গে জড়িত। লিউর ক্ষতি ছিল এই টেন্থ গ্রেডের।

প্রথমে আদালতের বক্তব্য ছিল, ওয়াং অসাবধান ছিলেন। তিনি কোথা দিয়ে যাচ্ছেন তা নজরে রাখা উচিত ছিল। দুর্ঘটনার পর চিকিৎসা খরচ এবং আঘাতের জন্য লিউ প্রথমে ওয়াংয়ের কাছে ১৮৮,০০০ ইউয়ান (প্রায় ২২ লক্ষ টাকা ) ক্ষতিপূরণ দাবি করেন। ওয়াং আদালতে আত্মপক্ষ সমর্থনে বলেন, লিউ হঠাৎ থেমে গিয়েছিলেন। তাই তিনি বুঝতে পারেননি।

বাধ্য হয়ে বিচারক সিসিটিভি দেখতে বসেন। তারপর তিনি জানান যে এই সংঘর্ষের জন্য উভয়েই আংশিকভাবে দায়ী। তিনি লিউকে রাস্তার মাঝখানে থামার জন্য এবং ওয়াংকে মন না দিয়ে হাঁটার জন্য দোষারোপ করেন। আলোচনার পর, ওয়াং কিস্তিতে ৭০,০০০ ইউয়ান দিতে রাজি হন।

এই মামলাটি চিনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে পিছনে হাঁটতে থাকা ব্যক্তিকে কেন দোষ দেওয়া হল। বিচারক ওয়াংকে লিউয়ের পিছনে হাঁটার সময় যথাযথ দূরত্ব বজায় না রাখার” জন্য দোষারোপ করেছেন। তারপর থেকেই এই মামলাটি জনসাধারণের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে। চিনে এই ধরনের সড়ক আইন শুধুমাত্র যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর