‘ওমিক্রনকে হালকাভাবে নেবেন না’, বিশ্বব্যাপী করোনা আতঙ্কের মাঝেই বার্তা দিল ‘হু’

মিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা, 'ওমিক্রনকে হালকা ভাবে নেবেন না।' 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে করোনা পরিস্থিতি যখন অনেকটাই স্বস্তিজনক, ঠিক তখনই সমগ্র বিশ্বজুড়ে আবারও তাণ্ডব শুরু হয়েছে এই মারণ ভাইরাসের। ইতিমধ্যেই চিন, অস্ট্রেলিয়া, রাশিয়ার মতো একাধিক দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা হাজারের গণ্ডি পার করেছে। দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি তো আরও ভয়ঙ্কর। করোনার বিশ্বব্যাপী বুলেটিন অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন কয়েক লক্ষ লোক এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই এশিয়ার এই দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ লক্ষে পোঁছানোয়, করোনার ক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। বিশ্বজুড়ে করোনার পরিস্থিতি যখন এমন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে ঠিক তখনই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা, ‘ওমিক্রনকে হালকা ভাবে নেবেন না।’ 

জানা যাচ্ছে, চিন, দক্ষিণ কোরিয়ায় মতো একাধিক দেশে এই মুহূর্তে করোনার এই সাব ভ্যারিয়েন্ট ওমিক্রনই তাণ্ডব চালাচ্ছে, তার জেরেই প্রতিদিন উল্কার গতিতে বাড়ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। মূলত সেই কারণেই করোনার এই নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে কিছু বিভ্রান্তি দূর করতে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন ‘হু’ (WHO)-এর করোনার টেকনিক্যাল লিড মারিয়া ভ্যান কেরখোভ। তিনি শনিবার মূলত ওমিক্রন নিয়ে হওয়া তিনটি বিভ্রান্তির কথা তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম হল করোনার নতুন এই প্রজাতি কম ভয়ঙ্কর। এই প্রসঙ্গে এদিন তিনি বলেন, ‘যারা ভাবছেন ওমিক্রন কম ভয়ঙ্কর তাঁরা খুব ভুল ভাবছেন।’ এছাড়াও অনেকে মনে করছেন করোনা মহামারি হয়তো শেষের পথে এবং ওমিক্রনই হল করোনার শেষ ভ্যারিয়েন্ট। এই সমস্ত চিন্তাভাবনাও একেবারে ভুল বলে জানিয়েছেন মারিয়া। তাঁর কথায়, ‘আমাদের কাছে প্রচুর পরিমাণে ভুল তথ্য রয়েছে। এর মধ্যে অন্যতম ভুল তথ্য হল ওমিক্রন হালকা। ভুল তথ্য যে মহামারী শেষ হয়েছে। ভুল তথ্য যে এটিই শেষ রূপ যা আমাদের মোকাবেলা করতে হবে। এটি সত্যিই অনেক বিভ্রান্তির সৃষ্টি করছে।’ 

মারিয়া কেরখোভ আরও বলেছেন যে, ‘BA.2-কে এখনও পর্যন্ত সবচেয়ে সংক্রমণযোগ্য বৈকল্পিক বলে মনে হচ্ছে। আমরা জনসংখ্যার স্তরে BA.1-এর তুলনায় BA.2-এর তীব্রতার পরিবর্তন দেখতে পাচ্ছি না। তবে, বিপুল সংখ্যক ক্ষেত্রে আমরা হাসপাতালে ভর্তির বৃদ্ধি দেখতে পাচ্ছি এবং এর ফলে মৃত্যু বেড়েছে।’ 

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক