ফের বিশ্বে ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে জার্মানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার মধ্যেই উধাও স্বস্তি। বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রণ ও মৃত্যু আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ যেমন ফের লাখের গণ্ডি ছাড়িয়েছে তেমনই দৈনিক মৃত্যু প্রায় ৯০০ ছুঁইছুঁই। তবে কিছুটা স্বস্তি দিয়েছে দৈনিক সুস্থতার হার। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে জাপানকে পিছনে ফেলে দিয়ে শীর্ষে উঠে এসেছে জার্মানি।

মঙ্গলবার সকাল দশটার সময়ে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ –এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারণ ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন এক লক্ষ ৭ হাজার ৩৮৫ জন। মহামারির প্রকোপ শুরু হওয়ার পরে এ নিয়ে মারণ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হলেন ৬৭ কোটি ৬৩ লক্ষ ৯৯ হাজার ৮১২ জন। মারণ ভাইরাসের ছোবলে আরও ৮৯৫ জন প্রাণ হারানোয় বিশ্বে করোনার বলি হয়েছেন ৬৭ লক্ষ ৭৩ হাজার ৪১৫ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪১ হাজার ৩৭০ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি সাত লক্ষ ৪৫ হাজার নয় জনে।

দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে গত ২৪ ঘন্টায় জাপানকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে জার্মানি। ইউরোপের দেশটিতে একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৬৪৬ জন আর প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। জাপানে মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন আরও ১২৪ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৬১২ জন। তাইওয়ানে আরও ১৬ হাজার ৬৪০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৬৩ জন। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৮২৮ জন। আর মৃত্যু হয়েছে ৭৮ জনের।

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?