মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণত দুধ দিয়েই কফি তৈরি হয়, এ কথা সকলেরই জানা। সেই দুধ কখনও গরুর, কখনও মহিষের। কিন্তু মেয়েদের স্তনদুগ্ধ দিয়ে কফি তৈরির কথা কখনও শুনেছেন? শুনতেই অবাক লাগছে! অথচ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় এমনই দাবি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। কফির নামও দেওয়া হয়েছে ‘মমি মোচা’। লস অ্যাঞ্জেলেসের একটি কফির দোকানে নাকি মানুষের বুকের দুধ দিয়েই নাকি তৈরি হচ্ছে এই কফি।

 

View this post on Instagram

 

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, লস অ্যাঞ্জেলেসের একটি কফির দোকানের বাইরে টাঙানো রয়েছে একটি বোর্ড। সেখানে লেখা, ‘এখন মানুষের দুধ পরিবেশন করা হচ্ছে’। সেই লেখা দেখেই কৌতূহলী হয়ে দোকানের ভিতরে ঢোকেন ভিডিয়ো নির্মাতা। সেখানে এক কর্মীকে কফি তৈরি করতে দেখা যায়। ভিডিয়োয় দাবি করা হয়, ওই কফিতেই মানুষের দুধ ব্যবহার করা হচ্ছে। এর পরের দৃশ্য আরও অদ্ভুত। এক ব্যক্তিকে ছোট বোতল থেকে কিছু খেতে দেখা যায়। আবার এক মহিলার হাতে দেখা যায় স্তন থেকে দুধ সংগ্রহের যন্ত্র এবং একটি বোতল। সেই দৃশ্য দেখে ভিডিয়ো নির্মাতার প্রশ্ন, ‘কফির জন্য দুধ কি এখান থেকেই নেওয়া হচ্ছে?’

 

View this post on Instagram

 

একই ধরনের দাবি নিয়ে সান্তা মনিকার একটি কফির দোকানের ভিডিয়োেও ছড়িয়েছে। সেখানে এক ব্যক্তি এমন কফির কথা শুনে দোকানে গিয়ে একটি কফি অর্ডার করেন। ভ্যানিলা বা ক্যারামেল না নিয়ে তিনি সাধারণ কফিই নেন। চেখে দেখার পর তাঁর দাবি, স্বাদ ভাল লেগেছে। ভিডিয়োয় এক জন আবার দাবি করেন, মানুষের বুকের দুধ নাকি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। তবে এই পুরো ভিডিওর সত্যতা এখনও যাচাই কড়া হয়নি। তাই সমাজমাধ্যমে ভিডিয়োটি যতই কৌতূহল তৈরি করুক, নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া ‘মমি মোচা’ সত্যিই মানুষের বুকের দুধ দিয়ে তৈরি হচ্ছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা