বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

বুধবার হায়দরাবাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেটিং অ্যাপ প্রচার মামলায় ইডির তলবে সাড়া দিলেন অভিনেত্রী নিধি আগরওয়াল। বুধবার হায়দরাবাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী। এর কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে, নিধি হায়দরাবাদের ইডি অফিসে এসে পৌঁছচ্ছেন, যেখানে পুলিশি নিরাপত্তায় তাঁকে ভেতরে নিয়ে যাওয়া হয়। কয়েক মাস আগে একই ঘটনায় হায়দরাবাদের সিআইডির সামনেও হাজির হয়েছিলেন অভিনেত্রী। এর আগে তাঁকে তদন্তের জন্য একটি নোটিশ পাঠানো হয়েছিল। সেই ভিত্তিতে আজ ইডির দফতরে হাজির হলেন নিধি।

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের বিষয়ে এখনও পর্যন্ত ২১ জন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন রানা দাগ্গুবাতি, প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা এবং মাঞ্চু লক্ষ্মীর মতো জনপ্রিয় তারকারা। বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। গত বছরের ১৯ মার্চ এই অভিযোগ দায়ের করা হয়েছিল। যেখানে বলা হয়েছে, সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সাররা ১৮৬৭ সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট লঙ্ঘন করে অবৈধ জুয়ার অ্যাপের প্রচার চালাচ্ছেন। তাঁরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অবৈধ বেটিং ও জুয়ার অ্যাপ প্রচার চালাচ্ছেন। এরপরেই তাঁদের বিরুদ্ধে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করা হয়।

বলা হয়েছে এই অ্যাপের প্রচারের বিনিময়ে তারকারা মোটা টাকা পারিশ্রমিক নিয়েছেন। সেলিব্রিটিদের জুয়ার অ্যাপে প্রচার, সমাজের পক্ষে খারাপ বার্তা দিচ্ছে। যেহেতু তাঁরা সমাজের চোখে আইকন। তাই তাঁদের কথা সমাজের কাছে বিশ্বাসযোগ্য। তাঁদের জন্যই তরুণ প্রজন্ম এই জুয়াতে প্ররোচিত হয়েছে বলে অভিযোগ। এদিকে, সুপ্রিম কোর্ট চলতি মাসের শুরুতে জানিয়েছে যে, অনলাইন ও অফলাইন বেটিং অ্যাপগুলোর কঠোর নিয়ন্ত্রণের দাবিতে করা আবেদনগুলো চূড়ান্ত শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড