বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত সোয়া লক্ষ, মৃত্যু ৫৩৮ জনের

নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২৫ হাজার ৮৩৬ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু ক্রমশই স্বস্তি দিচ্ছে। আগের দিনের তুলনায় গত ২৪ ঘন্টায় দৈনিক শনাক্ত ও মৃত্যু দুই’ই কমেছে। মারণ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লক্ষ ২৫ হাজার ৮৩৬ জন। আর প্রাণ হারিয়েছেন ৫৩৮ জন। একই সময়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক লক্ষ ৮৭ হাজার ৬৪৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১০ লক্ষ ৬৫ হাজার ৫৯৯-তে।

সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে জাপান। ওই দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৪ হাজার ৭২৯ জন আর প্রাণ হারিয়েছেন ২৫১ জন। এ নিয়ে মহামারী শুরুর পরে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২৪ লক্ষ ৬৪ হাজার ৩৬১ জন। আর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৬৭ হাজার ৬৩৯ জন। পূর্ব এশিয়ার দেশটিতে বর্তমানে অ্যাকটিভ কেস বা সক্রিয় করোনা রোগীর সংখ্যা এক কোটি ৮ লক্ষ ৪৪ হাজার ৪৬৭ জন।

‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে জাপানের পরে রয়েছে তাইওয়ান। ওই দ্বীপখণ্ডে আরও ২৭ হাজার ৩৫০ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ২২ জন। পূর্ব এশিয়ার আর এক দেশ দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৭১ জন। মারা গিয়েছেন ২৯ জন। দৈনিক মৃত্যুর নিরিখে দ্বিতীয়স্থানে রয়েছে মেক্সিকো। লাতিন আমেরিকার দেশটিতে করোনার ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও ৯৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৩০ জন।

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা

নিউ জার্সিতে স্বাধীনতা দিবসে একসঙ্গে ১,৩৮৩টি তেরঙ্গা পতাকা উত্তোলনে গিনেস রেকর্ড

বাংলায় ঢুকছে আরও ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হঠাৎ কী হল?