চিনে ঘূর্ণিঝড় ‘সাওলা’র দাপট, বাতিল বহু বিমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনে ঘূর্ণিঝড় সাওলার দাপট। শনিবার(২ সেপ্টেম্বর) ভোরের দিকে চিনে দাপট দেখায় এই টাইফুন। চিনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘সাওলা’।  ক্ষয়ক্ষতি এড়াতে শুক্রবার (১ সেপ্টেম্বর) গুয়াংডং প্রদেশের বহু বিমান বাতিল করা হয়। বিদ্যালয়, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শেয়ার বাজারও বন্ধ করে দেওয়া হয়।  

চিনা কর্তৃপক্ষের দাবি, ঘণ্টায় প্রায় ২০০ কিমি গতিবেগ ছিল এই ঘূর্ণিঝড়ের। ১৯৪৯ সালের পর চিনে সবচেয়ে প্রভাবশালী ঘূর্ণিঝড় এই ‘সাওলা’। এখন তাইওয়ানের পূর্ব উপকূলের দিকে অগ্রসর এই টাইফুন। তবে ধীরে ধীরে শক্তি হারিয়েছে ‘সাওলা’।

চিনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস মিডিয়া জানিয়েছে, শুক্রবার বিকেলে বা সন্ধ্যায় হুইলাই থেকে হংকং পর্যন্ত বিস্তৃত উপকূলীয় অঞ্চলে হানা দিবে ঘূর্ণিঝড়। শনিবার থেকে রবিবার পর্যন্ত উপকূল বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হওয়ায় মধ্য দিয়ে, ঝড়টি দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে পুনরায় গুয়াংডংয়ের রেল চলাচল শুরুর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। হংকং-এ শুক্রবার টাইফুনের কারণে ১০ নম্বর সতর্কতা জারি করা হয়।  ভারি বৃষ্টি এবং বন্যার কারণে নীচু এলাকা প্রভাবিত হতে পারে তাই স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সতর্কতা জারি থাকার কথা জানানো হয়।

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ