রাস্তায় জঞ্জাল ফেলার জায়গা থেকে উদ্ধার মহিলার দেহ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে রাস্তার ধারে আবর্জনা ফেলার জায়গা থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। জানা গিয়েছে, মৃত ওই মহিলা ভারতীয়। বাড়ি হায়দরাবাদে। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম চৈতন্য মাধাগানি। ওই মহিলা স্বামী ও তাঁর ছেলের সঙ্গে ভিক্টোরিয়ার বাকলেতে থাকতেন। ছেলেকে সঙ্গে নিয়ে মহিলার স্বামী অশোক রাজ ভারিকুপ্পালা ভারতে ফিরে এসেছেন। ভিক্টোরিয়া পুলিশের তরফে জানানো হয়েছে, গোয়ান্দারা গোটা ঘটনার তদন্ত করে দেখছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মৃত ওই মহিলাকে মাউন্ট পোলক রোডে একবার দেখা গেছে। এরপর তাঁর বাড়ির কাছে মিরকা ওয়েতেও আরও একবার মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার বাকলেতে রাস্তার পাশে একটি আবর্জনা কুণ্ড থেকে উদ্ধার হয় ওই মহিলার মৃতদেহ।

তবে কি কারণে এই খুন, পুলিশ তা বের করার চেষ্টা চালাচ্ছে। তদন্তকারীরা মনে করছেন, যে বা যারা এই খুনের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাঁরা ওই মহিলার পরিচিত। খুন করেই সে দেশ ছেড়ে পালিয়েছে। তবে ওই মহিলাকে আগে খুনের হুমকি দেওয়ার খবর পুলিশে্র কাছে নেই। গোটা বিষয়টি জানার পর উপ্পলের বিধায়ক ভাণ্ডারি রেড্ডি মহিলার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন। মহিলার মৃতদেহকে যাতে হায়দরাবাদে নিয়ে আসা হয় সেই আবেদন জানিয়ে বিদেশ মন্ত্রকে চিঠি দিয়েছেন বিধায়ক। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকেও গোটা বিষয়টি জানানো হয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর