সাবধান, নিঃশব্দে জাল বিস্তার করছে ডেল্টা

এক মিনিটে প্রাণ হারাচ্ছেন পাঁচজন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দেশ-তথা বিশ্বে করোনার দাপট কমলেও চুপিসারে ডেল্টা তার জাল বিস্তার করে চলেছে। একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার প্রতিবেদন অনুসারে, করোনায় এখন পর্যন্ত যত মানুষ প্রাণ হারিয়েছেন, তার মধ্যে অনেকেই ডেল্টায় আক্রান্ত হয়েছিলেন। আর এই ভাইরাস তাদের শরীরে জাল বিস্তার করছে, যারা করোনা টিকা নেননি। 

আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা সম্প্রতি একটি পরিসংখ্যা প্রকাশ করেছে। সেই পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। রিপোর্টে বলা হয়েছে, কোভিডে গত এক বছরে প্রাণ হারিয়েছেন, ২৫ লক্ষ মানুষ। আর বাকি ২৫ লক্ষের মৃত্যু হয়েছে মাত্র ২৩৬ দিনে। আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটার পরিসংখ্যান বলছে, ডেল্টার আক্রমণে প্রতি মিনিটে প্রাণ হারাচ্ছেন পাঁচজন। অর্থাৎ একদিনে ডেল্টার বলি  আট হাজার।  

আরও চমকে দেওয়ার মত তথ্য হল সাত দিনে বিশ্বে যত মানুষের মৃত্যু হয়েছে,  তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ নাগরিক পাঁচটি দেশের। এই দেশগুলি হল আমেরিকা, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং ভারতের। চমকের শেষ এখানেই নয়। ওই রিপোর্ট বলছে, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এখনও করোনার প্রথম টিকা পায়নি। এই রিপোর্ট দেখে বিশ্ব স্বাস্থ্য় সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে। 

এদিকে, দেশে দৈনিক সংক্রমণ কিছুটা হ্রাস পেল। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, সকাল ৮টা থেকে শনিবার ২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪, ৩৫৪ জন। শুক্রবারের তুলনায় সংক্রমণ হ্রাস পেয়েছে ৮.৮ শতাংশ। 

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

কোজাগরী লক্ষ্মীপুজোয় সস্তা রুপো, এক ধাক্কায় দাম কমল ১৬ হাজার টাকা

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কয়লাবোঝাই ট্রাকে ধাক্কা বাসের, মৃত ১

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

মক্কা-মদিনায় পড়ল মিসাইলের ধ্বংসাবশেষ, সৌদিতে হামলার অভিযোগ অস্বীকার হুথিদের

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের