আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেনাবাহিনীতে মহিলাদের যোগদান বাধ্যতামূলক করল ডেনমার্ক

আন্তর্জাতিক ডেস্ক: দেশরক্ষার কাজে এবার নারী শক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল ডেনমার্ক। ইউরোপের দেশটির পক্ষে প্রথমবার সেনাবাহিনীতে মহিলাদের যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। তবে এখনই মহিলাদের সেনায় যোগ দেওয়ার জন্য চাপ তৈরি করা হচ্ছে না। আগামী ২০২৬ সাল থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বর্তমানে ডেনমার্কে পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক রয়েছে। নারীদের প্রবেশের ক্ষেত্রে খানিকটা প্রতিবন্ধকতা ছিল। সেনার মতো শক্তিশালী বাহিনীতে মহিলাদের যোগদানের ক্ষেত্রে বৈষম্যের অবসান ঘটানোর কথা ঘোষণা করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। বুধবার সেনাবাহিনীতে নিয়োগ বিধি সংস্কারের কথা ঘোষণা করে তিনি বলেছেন, ‘লিঙ্গ বৈষম্য দূর করতেই সেনায় নারীদের যোগদান বাধ্যতামূলক করা হচ্ছে।’ বর্তমানে ইউরোপের নরওয়ে এবং সুইডেনে সেনায় নারীদের যোগদান বাধ্যতামূলক রয়েছে। ডেনমার্ক হচ্ছে তৃতীয়তম দেশ, যারা এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার পথে হাঁটল। শুধু নারীদের যোগদান বাধ্যতামূলক করা হচ্ছে না। সেনায় বাধ্যতামূলক কাজের সময়ও বাড়ানো হচ্ছে। বর্তমানে ডেনমার্কের সেনাবাহিনীতে চার মাস কাজ করা বাধ্যতামূলক। তা বাড়িয়ে ১১ মাস করা হচ্ছে।

৬০ লক্ষ জনসংখ্যার দেশ ডেনমার্কে বর্তমানে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা ২০ হাজারের মতো। তার মধ্যে পেশাদার সেনার সংখ্যা ৯ হাজারের কাছাকাছি। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে ৪,৭০০ জন সেনায় যোগ দিয়েছেন। তার মধ্যে এক চতুর্থাংশই মহিলা। মহিলাদের যোগদান বাধ্যতামূলক হওয়ায় আগামী কয়েক বছরে দেশটিতে সেনায় প্রমীলা বাহিনী বড়সড় ভূমিকায় অবতীর্ণ হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

উঠেছিল চরবৃত্তির অভিযোগও, ২৪ বছরে ১৯৭ দেশ ঘুরে স্বপ্নপূরণ বিহারের যুবকের

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১২০ ডলার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ