ইজরায়েলি হানায় গাজায় মৃত্যু ১৭৫ স্বাস্থ্যকর্মীর

গাজার ওপর ইজরায়েলি হানায় এখনও পর্যন্ত ১৭৫ জন চিকিৎসা কর্মী ও ৩৪ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। নিন্দা রাষ্ট্রপুঞ্জেরও।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত অক্টোবর মাসে গাজা(Gaza) থেকে ইজরায়েলের(Israel) ওপর হওয়া হামাস গোষ্ঠীর হামলায় নিহত হন প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ। সেই সঙ্গে হামাস পণবন্দি করে হাজারেরও বেশি ইজরায়েলিকে। তারপর থেকেই গাজাকে হামাস মুক্ত করতে হামলা চালাচ্ছে ইজরায়েল। বোমা বর্ষণের তীব্রতায় ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতি তোইরি হয়েছে গাজায়। বন্ধ খাবারের সরবরাহ। অভুক্ত হাজার হাজার শিশু। সাথে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। নিহত বেশ কয়েকজন চিকিৎসক এবং চিকিৎসা কর্মী। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলি হানায় এখনও পর্যন্ত ১৭৫ জন চিকিৎসক(Doctors) ও ৩৪ জন উদ্ধারকর্মী নিহত হয়েছেন।

এই বিষয়ে প্যালেস্টাইনের(Palestine) স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘গত এক মাসের এই ভয়ঙ্কর সংঘাতে ইজরায়েলি বোমা হামলাসহ, জ্বালানি ও ওষুধের সংকটে গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ১৬টি হাসপাতাল ও ৭২টি ক্লিনিকের মধ্যে ৫১টি বন্ধ হয়ে গেছে।’ এছাড়াও বেশ কয়েকটি হাসপাতাল ও অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইজরায়েল। ফলত, অনেক রোগী এবং চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যেই এখনও পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট তিনটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। শরণার্থী শিবিরগুলিতে হামলায় নিহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক প্যালেস্টাইন নাগরিক।

এই হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের(UNO) মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ জানিয়েছেন, গাজার স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছে। এদিকে অবরুদ্ধ গাজায় জ্বালানি ও ওষুধের সংকটের মুখে পড়েছে প্যালেস্টাইনবাসীরা। বিপন্ন হয়ে উঠেছে তাঁদের জীবনযাপন। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরিস্থিতি যতই খারাপ হোক গাজায় কোনও জ্বালানি প্রবেশ করতে পারবে না। এমতাবস্থাতেও যুদ্ধ বিরতি চাইছেও না ইজরায়েল।

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ! ভিক্ষুকের থেকে মিলল ৫৫ লক্ষ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

হঠাৎ অসুস্থ নাড্ডা, দিল্লির এইমসে ভর্তি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

ইলিশের সঙ্গে কুমড়ো? নাক সিঁটকাবেন না, টক-ঝাল-মিষ্টি স্বাদে মন জিতে নেবে এই পদ

বিজয় সরকারের বড় জয়! কারুর পদপিষ্টে নিহতদের পরিবারের চাকরি বহাল রাখল সুপ্রিম কোর্ট

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ট্রাম্প প্রশাসনের নজরে ৪০টি দেশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার