হাসিনা-ইমরানকে ক্ষমতা থেকে সরানোর মূলচক্রী ডোনাল্ড লু’র চাকরি গেল

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কথায় বলে, ‘পাপ ছাড়ে না বাপকে’। পাকিস্তান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে ইমরান খান ও শেখ হাসিনাকে উচ্ছেদের পিছনে মূল ষড়যন্ত্রকারী তথা কুখ্যাত সিআইএ এজেন্ট ডোনাল্ড লু’র চাকরি গেল। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের তরফে তাকে বিদেশ মন্ত্রক থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই গত ১৭ জানুয়ারি বিদেশ মন্ত্রকের চাকরিতে ইস্তফা দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অপকর্মের অন্যতম স্যাঙাত ডোনাল্ড লু। আর ওই খবর জানতে পেরেই বিজয়ো‍ৎসবে মেতে উঠেছেন ইমরান খান ও শেখ হাসিনার দলের নেতারা। আর কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে শাহবাজ শরিফ ও মোল্লা মুহাম্মদ ইউনূসের।

আমেরিকার জো-হুজুরগিরি করতে রাজি না হওয়া দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের ক্ষমতা থেকে হঠাতে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ মন্ত্রী হিসাবে কুখ্যাত সিআইএ চর ডোনাল্ড লু’কে দায়িত্ব দিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর দায়িত্ব পাওয়ার পরেই প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে হঠাতে বিশেষ পরিকল্পনা নিয়েছিলেন। পাক রাজনীতিতে ঘোষিত শত্রু বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফের দলকে একই ছাতার তলায় নিয়ে এসেছিলেন।২০২২ সালের মার্চেই ইমরান খান ২০২২ সালের মার্চে লুর দিকে আঙুল তুলে বলেন, লু তার সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। যদিও নিজের গদি বাঁচাতে পারেননি প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার।

ইমরানকে ক্ষমতা থেকে হঠানোর পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে হঠাতে আসরে নেমেছিলেন লু। আর তাকে ওই কাজে সহযোগিতা করেছিলেন প্রাক্তন মার্কিন বিদেশ মন্ত্রী হিলারি ক্লিন্টন ও বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকরা পিটার হাস-মার্শা বার্নাকাটরা। শেখ হাসিনাকে হঠাতে বিএনপি-জামায়াত ইসলামী সহ বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে একই ছাতার তলায় নিয়ে আসেন লু। বাংলাদেশ জুড়ে নাশকতামূলক কাজকর্ম চালিয়ে সরকারকে বিব্রত করার পরিকল্পনা সাজান। পাশাপাশি ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর বাংলাদেশের শীর্ষ প্রশাসনিক আমলা ও রাজনৈতিক নেতাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে।

গত জুলাই-অগস্টে কোটা সংস্কার আন্দোলনের আড়ালে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পরিকল্পনার মূল চক্রী ছিলেন ডোনাল্ড লু। বঙ্গবন্ধু কন্যাকে উচ্ছেদে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকেও কাজে লাগান। বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরে গত সেপ্টেম্বরে শেষ বারের মতো ঢাকায় গিয়েছিলেন লু। ওই সফরে গিয়েই তিনি আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের নির্মূল করার নির্দেশ দেন মোল্লা ইউনূসকে। কীভাবে ওই পরিকল্পনা বাস্তবায়িত করা হবে, তার রূপরেখাও চূড়ান্ত করেন। উল্লেখ্য, মার্কিন মুলুকে রাজনৈতিক পালাবদলের পরেই গলাধাক্কা দেওয়া হয় মার্শা বার্নিকাটকে। এবার সরিয়ে দেওয়া হল দক্ষিণ-মধ্য এশিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের খেলার মূল কুচক্রী ডোনাল্ড লু’কে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত