হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে এবার কঠোর অর্থনৈতিক আঘাত হানার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার ইঙ্গিত দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নিতে চলেছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানিয়েছিলেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা করা হতে পারে।

এরই মধ্যে নিউইয়র্কের এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প মন্তব্য করেন, খুব শিগগিরই তিনি হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড হিসবে ঘোষণা করতে পারেন। যদিও মন্তব্যটি তিনি কতটা গুরুত্ব দিয়ে করেছেন, তা স্পষ্ট নয়। ট্রাম্পের বক্তব্যের পরই পাল্টা বার্তা দিয়েছে ইরান। দেশটির বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়ে দেন, কোনও হুমকিতেই ইরান পিছিয়ে যাবে না। তাঁর দাবি, হরমুজ প্রণালি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানেরই। বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দু’টি জাহাজ এই গুরুত্বপূর্ণ জলপথ পেরিয়েছে। সংঘাতের আগে প্রতিদিন গড়ে ১৩০টিরও বেশি জাহাজ এই পথ ব্যবহার করত। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও এলএনজি হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথে অচলাবস্থা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে বড়সড় প্রভাব পড়েছে। এর চাপ সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের উপর।

আরও পড়ুন: সুশান্ত সিং রাজপুত মামলার তদন্তে এবার রাষ্ট্রপতি সম্মান পেলেন নূপুর প্রসাদ

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ট্রাম্প অবশ্য মার্কিন নাগরিকদের পরিস্থিতি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানোর জন্য কিছুটা বেশি দাম দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে এই মূল্যবৃদ্ধি আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তাঁর প্রশাসনের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে, ইরানকে ঘিরে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। দীর্ঘদিন সমুদ্রে অবস্থানরত এই রণতরীর নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁদের পরিবারের সদস্যরা। যদিও ট্রাম্প সেই উদ্বেগকে বিশেষ গুরুত্ব দেননি। তাঁর দাবি, রণতরীটির মোতায়েনকাল এখনও অতিরিক্ত দীর্ঘ হয়নি। তবে মার্কিন নৌবাহিনীর তরফে কয়েকজন নাবিকের মানসিক অবসাদের চিকিৎসার কথা স্বীকার করা হয়েছে। রণতরীটি শীঘ্রই বদলে একই ধরনের অন্য একটি জাহাজ মোতায়েন করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এদিকে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত থামানোর আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির দাবি, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শুধু বার্তা আদান-প্রদান চলছে। ফলে হরমুজকে ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর