চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনে অবস্থানরত পড়ুয়াদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ ভারতীয় দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধার আশঙ্কায় দেশের পড়ুয়াদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছিল কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। আর তার পরেই আতঙ্কিত হয়ে ইউক্রেন ছাড়ার জন্য হুড়োহুড়ি শুরু করে দিয়েছিলেন ভারতীয় পড়ুয়ারা। আর তাতেই প্রমাদ গুনছেন ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিকরা। তাই বুধবার কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে উদ্বিগ্ন নাগরিকদের আশ্বস্ত করে বলা হয়েছে, ‘অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রত্যেক ভারতীয় পড়ুয়া যাতে সুষ্ঠভাবে ইউক্রেন ছাড়তে পারেন তার জন্য বাড়তি বিমান পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে।’ তবে ইউক্রেন থেকে পড়ুয়াদের দেশে ফেরানোর জন্য কবে থেকে বাড়তি বিমান পরিষেবা শুরু হবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এদিন টুইট করে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে ইউক্রেন থেকে দেশে ফেরার বিমানের টিকিটের বন্দোবস্থ করে দেওয়ার জন্য একাধিক অনুরোধ এসেছে। আমরা জানি অনেকেই বিমানের টিকিট পাচ্ছেন না। কিন্তু পড়ুয়াদের অনুরোধ করা হচ্ছে, অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বর্তমানে ইউক্রেন ইন্টারন্যাশনাল এরয়ারলাইন্স ছাড়াও এয়ার অ্যারাবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ সহ একাধিক বিমান সংস্থার বিমান ভারতের উদ্দেশে ছাড়ছে। মাথা ঠাণ্ডা রেখে যে বিমানের টিকিট সহজলভ্য সেই বিমানের টিকিট কেটে দেশে ফেরার উদ্যোগ নিতে হবে। এ ছাড়া খুব শিগগিরই আরও বেশ কিছু বিমান পরিষেবা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।’

কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন, যেহেতু ইউক্রেনের সঙ্কট কিছুটা কাটছে এবং যুদ্ধের রাস্তা থেকে পিছু হঠার ইঙ্গিত দিয়েছে রাশিয়া, তাই দেশ ছাড়ার জন্য পড়ুয়াদের হুড়োহুড়ি করার কোনও কারণ নেই। ইউক্রেন পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখা হচ্ছে।  

Published by:

Share Link:

More Releted News:

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ