জাপানে ফের ভয়াবহ ভূমিকম্পে মৃত ৪, জারি সুনামির সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে একটি জোরালো ভূমিকম্প হয়েছে পূর্ব জাপানের শহরতলিগুলিতে। এই ভূমিকম্পের জেরে প্রথম দুজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে সেটা বেড়ে ৪ হয়েছে। আহত হয়েছেন অনেকে। জানা যাচ্ছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশী ছিল যে ইতিমধ্যেই পূর্ব জাপানে সুনামির সতর্কতা জারি হয়েছে। ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন, রিখটার স্কেলে বৃহস্পতিবার ভোররাতে হওয়া এই ভূমিকম্পের তীব্রতা ছিল প্রায় ৭.৪ ম্যাগনিটিউড।

জানা যাচ্ছে, এই ভূমিকম্পের জেরে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে জাপানের ফুকুশিমার উপকূল। এই উপকূলের একাধিক দোকানপাট ভূমিকম্পের জেরে ভেঙে পড়েছে, লাইনচ্যুত হয়েছে বুলেট ট্রেন। অন্যদিএক এই ভূমিকম্পের পরপরই উত্তর পূর্ব জাপানের একাধিক উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছে এবং তার কিছু পর থেকেই ওই এলাকার সমুদ্রের জলস্তরে অস্বাভাবিক পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এমনকি ওই এলাকার বহু সমুদ্র উপকূলে স্বাভাবিকের বড় বড় ঢেউ আছড়ে পড়ার খবর মিলেছে।

জাপান সরকারের মুখপাত্র ইউওয়া মাতসুনো এই ভূমিকম্প প্রসঙ্গে জানিয়েছেন, ইতিমধ্যেই ৪ জনের মৃত্যুর খবর পয়ায়া গিয়েছে। যদিও এখনও বিভিন্ন জেলায় উদ্ধারকাজ ও তল্লাশি অভিযান চলছে। তাই পরবর্তীতে এই সংখ্যা বদলাতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। অন্যদিকে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ১০৭ জন আহত হয়েছেন। তবে এই ভূমিকম্পের জেরে ফুকুশিমা দাইচি, দাইনি পারমাণবিক কেন্দ্র এবং ওনাগাওয়া পারমাণবিক কেন্দ্রের কোনও ক্ষতি হয়নি বলে তিনি যা জানিয়েছেন। তবে এই ভূমিকম্পের জেরে উত্তরপূর্ব জাপানের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর জেরে অন্ধকারের মধ্যে বসবাস করেছেন অন্ততপক্ষে ২০ লক্ষ মানুষ।  

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির