গ্রেফতার মেলবোর্নের Spiderman, তাক লাগিয়েছেন ৫৫ তলায় চড়ে

দুঃখ একটাই ওই ফরাসী যুবকের আর মেলবোর্নের Spiderman হওয়া গেল না। কেননা Spiderman তো কোনওদিন গ্রেফতার হয়নি। সে তো হিরো।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিটার পার্কার(Peter Parker) কী তার শহর ছেড়ে চলে এসেছে? মানে নিউইয়র্ক(New York) ছেড়ে কী চলে এসেছে মেলবোর্নে(Melbourne)? নাহলে তরতর করে ছেলেটা উঠে যাচ্ছে কী করে ৫৫ তলার বিল্ডিংয়ের গা বেয়ে! কোনও সিনেমার শুটিং হচ্ছে না তো? যদি পড়ে যায় কী হবে? এত শত প্রশ্ন তখন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের 60 A’Beckett Street’র ৫৫ তলা বাড়ির সামনে জড়ো হওয়া ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সময়টা আর তখন কতই বা হবে সকাল সাড়ে ৬টার আশেপাশে। সবাই দেখছে, একটা ছেলে কোনও কিছুর সাহায্য ছাড়াই পিটার পার্কার বা Spiderman’র মতো তরতর করে ৫৫ তলা বাড়ির কাঁচের দেওয়াল বেয়ে উঠে চলেছে। একসময় সে পৌঁছেও গেল সেই বাড়িটার ছাদে। কিন্তু ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছে পুলিশও। আর ছাদে ওঠা মাত্রই গ্রেফতার(Arrested) মেলবোর্নের Spiderman। সেই সঙ্গে গ্রেফতার হয়েছে তার এক সঙ্গীও যে কিনা পুরো ঘটনাটা ড্রোনের মাধ্যমে ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে লাইভ দেখিয়েছে।

জানা গিয়েছে, বছর ৩০’র ওই যুবক আদতে ফরাসী। থাকে আয়ারল্যান্ডে। সেখানে বসেই সে পরিকল্পনা করে পিটার পার্কারের মতো Spiderman হয়ে উঠতে। কিন্তু তার জন্য সে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চাইলেও যেতে পারেনি। আসলে খরচ জোগাড় করে উঠতে পারেনি। কিন্তু এক আত্মীয় থাকার সূত্রে সে ব্রিটেন থেকে সিডনি যাওয়ার বিমানে কম দামের টিকিট পেয়ে যায়। তারপর সিডনি থেকে মেলবোর্ন। বেছে নেয় সেই ১৬৩ মিটার উঁচু ভবনটি। সেই সঙ্গে জোগাড় করেও নেয় এক যুবককে যেকিনা ড্রোন চালাতে পারে। তারপরেই এদিনের সকালের কাণ্ড। সব থেকে বড় কথা ১৬৩ মিটার উঁচু ৫৫ তলার ওই বাড়িটার ছাদে উঠতে ওই যুবক কোনও ধরনের নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করেনি। পুলিশ তাকে নিরাপদে নামিয়ে আনলেও আদালতের কাঠগড়ায় তুলতেও ছাড়েনি। আপাতত দুইজনের বেশ কয়েক মাসের হাজতবাস। দুঃখ একটাই ওই ফরাসী যুবকের আর মেলবোর্নের Spiderman হওয়া গেল না। কেননা Spiderman তো কোনওদিন গ্রেফতার হয়নি। সে তো হিরো।

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা