চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘প্রত্যেক আমেরিকান আমাদের লক্ষ্যবস্তু’, মার্কিন হামলার পর হুঙ্কার ইরানের

আন্তর্জাতিক প্রতিনিধি: ভয়াবহ অবস্থা ইরানের। ইজরায়েল ইরান যুদ্ধে ‘এন্ট্রি’ নিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের তিনটি পরমাণুঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। ইরানে সফল অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার সেনাবাহিনী ইরানের ফোরদো, নাতানাজ ও ইসফাহানে তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে। এখন শান্তির সময় এসেছে। ঈশ্বর মধ্যপ্রাচ্য ও আমেরিকাকে আশীর্বাদ করুন।

রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সতর্ক করে দিয়েছে পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর এখন তেহরানের লক্ষ্য প্রত্যেক আমেরিকান নাগরিক বা সামরিক কর্মী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে, একজন ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন উপস্থাপককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলতে শোনা গিয়েছে যে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে মা হামলা চালিয়ে যে সংঘাত আমেরিকা শুরু করেছিল তা শেষ করবে ইরান।

ইরানি সম্প্রচারকের কথায়, “আমেরিকা ইরানের আকাশসীমা লঙ্ঘন করে ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে। পশ্চিম এশীয় অঞ্চলে এর কোনও স্থান নেই। মিস্টার মার্কিন প্রেসিডেন্ট, আপনি এটি শুরু করেছেন এবং আমরা এটি শেষ করব।”

মধ্যপ্রাচ্যে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে রয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি – যা এই অঞ্চলের বৃহত্তম বিমানঘাঁটি।  বাহরিনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর, ইরাকে আল আসাদ বিমান ঘাঁটি ও হারির বিমান ঘাঁটি এবং দক্ষিণ সিরিয়ায় আল তানফ গ্যারিসন সামরিক ঘাঁটি রয়েছে। এছাড়া কুয়েতে আলি আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমান ঘাঁটি রয়েছে।

ইরান ইন্টারন্যাশনালও আইআরএনএর একজন উপস্থাপকের উদ্ধৃতি দিয়ে বলেছে যে এই অঞ্চলে প্রতিটি মার্কিন বেসামরিক এবং সামরিক কর্মী এখন তেহরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’।

শনিবার ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালানোর পর ইরান যেভাবে হুমকি দিয়েছে, তাতে রাষ্ট্রপতি ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে তেহরান যদি শান্তিতে রাজি না হয় তবে আরও ভয়াবহ হামলার মুখোমুখি হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘শান্তিচুক্তি হলে সই করতে নিজেই যাব পাকিস্তান’, বড় দাবি ট্রাম্পের

ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি ইরান! বিরাট দাবি ট্রাম্পের, শান্তি চুক্তি নিয়েও বড় বার্তা

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ