ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টাকে কারাদণ্ড আদালতের, কিন্তু কেন…

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর এবার বেকায়দায় পড়লেন তাঁর প্রাক্তন উপদেষ্টা পিটার নাভারো। সম্প্রতি ওয়াশিংটনের ফেডারাল আদালত পিটার নাভারোকে চার মাসের কারাদণ্ড দিয়েছে। সম্প্রতি ওয়াশিংটন ফেডারাল আদালতের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনাটি ঘটে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতেই ক্যাপিটল হিলে এই হামলার ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। এই ঘটনার তদন্তে মার্কিন কংগ্রেস কমিটিকে সহয়তা না করার অভিযোগ ওঠে ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা পিটার নাভারোর বিরুদ্ধে। নাভারোর বিরুদ্ধে অভিযোগ, তাঁর কাছ থেকে কিছু নথি ও জবানবন্দি চেয়েছিল মার্কিন কংগ্রেস। কিন্তু নাভারো তাতে সহযোগিতা করেননি। কংগ্রেসকে অবমাননা করার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে নাভারোকে দোষী সাব্যস্ত করে আদালত। এবার নাভারোর বিরুদ্ধে সাজা ঘোষণা করা হল। উল্লেখ্য, সরকার পক্ষের আইনজীবী নাভারোর ছয় মাসের কারাদণ্ড চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নাভারোর কারাদণ্ডের সময়সীমা ছয় মাস থেকে কমিয়ে চার মাস করা হয়েছে।

আদালতের রায় ঘোষণার পর ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা নাভারো জানান, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। এদিন আদালতের এই রায়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা জানান, তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ছিল। প্রেসিডেন্টের উপদেষ্টাকে কি মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে বাধ্য করা যায়। ইতিমধ্যে পরবর্তী আইনি পথে লড়াইয়ের জন্য সমর্থকদের কাছ থেকে আর্থিক সহয়তা চেয়েছেন নাভারো।

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার