প্রেসিডেন্ট বাইডেনের বাড়িতে এফবিআই, তুলকালাম আমেরিকা

তল্লাশি চলে টানা ১৩ ঘণ্টা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়িতে তল্লাশি চালাল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তল্লাশি চলে টানা ১৩ ঘণ্টা। তল্লাশিতে তারা উদ্ধার করছে গোপন নথিপত্র। মার্কিন গোয়েন্দারা তল্লাশি চালায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের উইলমিংটনের বাড়িতে। তল্লাশির খবর দিয়েছেন তাঁর আইনজীবী বব বায়ুয়ের।

জানা গিয়েছে, এফবিআই মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের থাকার ঘর, রান্না ঘর, এমনকী বাড়ির গ্যারেজে ঢুকেও তল্লাশি চালায়। বলা হচ্ছে, এমন কিছু নথি তারা উদ্ধার করেছে, যা শুধু গোপন নয়, অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ। এই সব নথি প্রেসিডেন্টের সরকারি বাসভবন অর্থাৎ হোয়াইট হাউজের বাইরে নিয়ে যাওয়া অবৈধ কাজ বলেই বিবেচিত। তারপরেও কী করে হোয়াইট হাউজের ওই সব গোপন নথি প্রেসিডেন্টের সরকারি বাসভবনের বাইরে এল, তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। 

জানা গিয়েছে, যে সময় বাইডেনের বাড়িতে এফবিআই তল্লাশি চালায় সেই সময় মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী জিল ছিলেন রেহোবতে।সূত্রের খবর, হোয়াইট হাউজের তরফ থেকে এফবিআইকে বলা হয়েছে, তারা যেন এই তল্লাশি নিয়ে মুখ না খোলে। তল্লাশি চালিয়ে কী পাওয়া গিয়েছে, সে ব্যাপারেও যেন সংবাদমাধ্যমকে কিছু না জানানো হয়। আমেরিকার সর্বোচ্চ শাসকের বাড়িতে এফবিআইয়ের এই হানাদারি যে প্রেসিডেন্ট বাইডেন এবং তাঁর সমর্থকদের চূড়ান্ত অস্বস্তির মধ্যে রাখবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সিএনএন জানিয়েছে, এফবিআই আগামীদিনে আরও কয়েকটি জায়গায় তল্লাশি  চালাবে।   

আরও পড়ুুন পূর্বাভাষ উড়িয়ে মধ্যবর্তী নির্বাচনে ভাল ফল বাইডেনের দলের

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি