বালিতে ৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল ফেরি, চার জনের দেহ উদ্ধার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার বালি যাওয়ার পথে ৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল ফেরি। চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। ২৩জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বুধবার রাতে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছেড়েছিল কেএমপি তুনু প্রত্যমা জয়া ওই ফেরিটি। গন্তব্য ছিল ইন্দোনেশিয়ার বালি। কিন্তু আচমকাই ফেরি ছাড়ার ৩০ মিনিটের মধ্যে সেটি ডুবে যায়। বিবৃতিদিয়ে বিষয়টি জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা। পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত বালির গিলিমানুক দ্বীপে যাচ্ছিল ফেরিটি। ওই ফেরিতে ৫৩ জন যাত্রী ছিলেন। ১২ জন ক্রু, ১২টি ট্রাক সহ ২২টি গাড়ি ছিল বলে জানা গিয়েছে। এই ঘটমায় ৪জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ২৩জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে জোরদার তল্লাশি চলছে বলে জানা গিয়েছ। বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্রা বলেছেন, এখন পর্যন্ত ৪ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধার করা হয়েছে। এদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকটা সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার কারণেই অজ্ঞান হয়ে রয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্রা বিজয়া জানিয়েছেন, সৌদি আরব সফরে থাকা রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো তাৎক্ষণিক জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ হিসেবে তিনি আরও বলেন, খারাপ আবহাওয়ার জন্যই এই বড় দুর্ঘটনা ঘটেছে। জাভা থেকে বালিতে ফেরি যেতে প্রায় এক ঘন্টা সময় লাগে। প্রায়শই লোকেরা গাড়িতে করে দ্বীপপুঞ্জের মধ্যে যাতায়াত করে। ফেরিটি ডুবে যাওয়ার সময় কোনও বিদেশী যাত্রী ছিল কিনা তা স্পষ্ট নয়।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ