মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড দিল আদালত, বিরাট দুর্নীতির অভিযোগ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেওয়া হল ১৫ বছরের কারাদণ্ডের সাজা। সেই সঙ্গেই ২.৮ বিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। ২১টি অর্থ পাচারের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে তাকে দোষী  সাব্যস্ত করেছে আদালত।

শুক্রবার কুয়ালালামপুর হাইকোর্ট এই রায়  দিয়েছে।  ৭২ বছর বয়সী নেতা নাজিবকে মালয়েশিয়ার ১এমডিবি সার্বভৌম সম্পদ তহবিল থেকে  নিজের অ্যাকাউন্টে ২.২ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (৫৪৩ মিলিয়ন ডলার) অবৈধভাবে স্থানান্তরের ক্ষেত্রে ২১টি অর্থ পাচারের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক কলিন লরেন্স সিকুয়েরাহ তাঁর রায়ে বলেন, “অভিযুক্তের অভিযোগ যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠান্ডা মাথায়, কঠিন এবং অকাট্য প্রমাণের মাধ্যমে তার যুক্তি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ঘটনা ইঙ্গিত দিয়েছে যে, অভিযুক্ত ‘১এমডিবি’-তে তাঁর নিজস্ব শক্তিশালী অবস্থানের (প্রধানমন্ত্রী পদের) অপব্যবহার করেছেন। সেই সঙ্গেই প্রদত্ত ক্ষমতাও অপব্যবহার করেছেন।”

আরও পড়ুন: গৃহযুদ্ধের মধ্যেই রবিবার নির্বাচন, মায়ানমারে গণতন্ত্র নাকি জান্তা সরকার?

এর আগে ২০২০ সালে নাজিবকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। পাশাপাশ ‘১এমডিবি’ তহবিলের প্রায় ৯.৯ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে তাঁর সাজা কমিয়ে ছয় বছর করা হয়। এই মামলায় সাত বছর ধরে ম্যারাথন আইনি প্রক্রিয়া চলছে এবং আইনজীবীরা ৭৬ জন সাক্ষীকে আদালতে ডেকেছেন, যার মধ্যে নাজিব নিজেও রয়েছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, নাজিবের বিরুদ্ধে অভিযোগের পরিধি  বড় হওয়া সত্বেও তিনি   মালয়েশিয়ানদের মধ্যে তিনি এখনও জনপ্রিয়। 

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের