চাকরি খুইয়ে হতাশায় আত্মঘাতী প্রাক্তন আফগান পুলিশ কর্মী

তালিবানদের আফগান দখলের পরেই খুইয়েছেন চাকরি। এবার সেই হতাশায় আত্মঘাতী হলেন  আফগানিস্থানের এক প্রাক্তন পুলিশ কর্মী।

Share:

নিজস্ব প্রতিনিধি: তালিবানদের আফগান দখলের পরেই খুইয়েছেন চাকরি। এবার সেই হতাশায় আত্মঘাতী হলেন  আফগানিস্থানের এক প্রাক্তন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কুনার উপত্যকায়। মৃত ওই পুলিশ কর্মীর নাম শাকের বলে জানা গিয়েছে। ৩৮ বছর বয়সী এই প্রাক্তন পুলিশকর্মী তালিবানদের আফগানিস্তান দখলের পরেই চাকরি হারান। দুই স্ত্রী এবং ৭ সন্তানের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী। আকস্মিকভাবে চাকরি চলে যাওয়ায় চরম দুর্দশার মুখে পড়ে শাকেরর পরিবার। মূলত সেই কারণেই হতাসাগ্রস্থ হয়ে বৃহস্পতিবার আত্মঘাতী হন ওই প্রাক্তন পুলিশকর্মী।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সংবাদ সংস্থার দাবি, ‘ওই প্রাক্তন পুলিশকর্মী চাকরি হারানোর পরে আর অন্য কোথাও কোনও চাকরি পাননি। এর ফলে তাঁর কাছে তাঁর পরিবারের সদস্যদের খাওয়ানোর মতো টাকা ছিল না।’   

তবে চাকরি খুইয়ে হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যার ঘটনা আফগানিস্তানে প্রথম নয়। রিপোর্ট বলছে, চলতি মাসেই অন্তত ১০ জন মানুষ এই একই কারণে আত্মঘাতী হয়েছেন।

উল্লেখ্য, তালিবানরা আফগানিস্তান নিজেদের দখলে নেওয়ার পরে অন্তত ৩০০ জন পুলিশ এবং নিরাপত্তাকর্মী চাকরি খুইয়েছেন। এছাড়াও ১০ লক্ষেরও বেশী সরকারি কর্মী এই মুহূর্তে বাড়িতে বসে। তাঁদের মধ্যে কেউ পুনরায় নিজেদের চাকরিতে যোগ দেওয়ার অনুমতি পাননি, কেউ আবার প্রাণের ভয়ে কাজে যোগ দিতে পারছেন না। ফলে এই মুহূর্তে আগফানিস্তানে দারিদ্রতা চরম সীমায় পৌঁছেছে বলে জানিয়েছে আফগান সংবাদ সংস্থা খামা প্রেস।

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

১৩ মাস বাদে ফিরেই টেস্ট ক্রিকেটে রেকর্ড গড়লেন অজি বোলার

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের