‘ভারত জোড়ো যাত্রা’ আটকাতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল মোদি সরকার, অভিযোগ রাহুলের

দশদিনের সফরে মঙ্গলবারই সানফ্রান্সিসকোকে পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি, সানফ্রান্সিসকো: তাঁর সাড়ে তিন হাজার কিলোমিটারের ভারত জোড়ো যাত্রা কংগ্রেসকে মৃতসঞ্জীবনী সুধা জুগিয়েছে। নতুন করে উজ্জীবিত হয়েছেন মুষড়ে পড়া কংগ্রেস কর্মীরা। আর সেই ভারত জোড়ো যাত্রা থামাতে মোদি সরকার নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছিল বলে মার্কিন মুলুকের মাটিতে দাঁড়িয়ে অভিযোগ করলেন রাহুল গান্ধি।

দশদিনের সফরে মঙ্গলবারই সানফ্রান্সিসকোকে পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে ভারতে মোদি জমানায় কীভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে তা তুলে ধরতে গিয়ে তাঁর ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ টেনে আনেন রাহুল। মোদি সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, ‘আমি দেশে ঘৃণার দোকান বন্ধ করতে ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলাম। মানুষকে জোড়ার কাজে যে সমস্ত সংস্থার বিশেষ ভূমিকা রয়েছে সেই সংস্থাগুলি সম্পূর্ণ কব্জা করেছিল বিজেপি-আরএসএস। ফলে মানুষকে জুড়তেই ওই কর্মসূচি নিয়েছিলাম। সরকার সেই যাত্রা বন্ধ করতে চেষ্টার কোনও কসুর রাখেনি। সাধারণ মানুষকে হুমকি দিয়েছিল, ভয় দেখিয়েছিল। এমনকী সরকারি বিভিন্ন এজেন্সিকে আসরে নামিয়ে দিয়েছিল। কিন্তু তাতে লাভ হয়নি। কেননা, প্রত্যেক মানুষের হৃদয়ে ভারত জোড়ো যাত্রা জায়গা করে নিয়েছিল। বহু সাধারণ মানুষ, যাঁদের রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই তাঁরা স্বতঃপ্রণোদিত হয়ে যাত্রায় পা মিলিয়েছিলেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবজান্তা মানসিকতা নিয়ে খোঁচা দিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘কিছু মানুষ রয়েছেন যারা ভাবেন তাঁরা সব কিছু বোঝেন। ইতিহাসবিদকে ইতিহাস বোঝাচ্ছেন, বিজ্ঞানীকে বিজ্ঞান বোঝাচ্ছেন, সেনাদের কী করে যুদ্ধ করতে হয় তা নিয়ে জ্ঞান দিচ্ছেন। আমার মনে হয়, আপনি যদি মোদিজিকে স্বয়ং ঈশ্বরের সামনে বসিয়ে দেন, তাহলে মোদিজি ঈশ্বরকেই বোঝানো শুরু করে দেবেন, কী করে দুনিয়া চলছে!’

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩