পাকিস্তানে বন্দুকের মুখে মেয়ে-সহ হিন্দু মহিলাকে অপহরণ, ধর্মান্তকরণের আশঙ্কা পরিবারের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বিপদে রয়েছে হিন্দুরা। প্রায়শই শোনা যায় অপহরণ করে হিন্দুদের জোর করে ধর্মান্তরের ঘটনা। সেই সঙ্গেই চলে সংখ্যালঘুদের উপর নির্যাতন। ফের এবার সেই খবর সামনে এসেছে। পাকিস্তানে হিন্দু মা ও মেয়েকে অপহরণ করার অভিযোগ উঠেছে সশস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে। তাঁদের অপহরণের পরেই জোরপূর্বক ধর্মান্তকরণের আশঙ্কা করছে পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে এক পাকিস্তানি হিন্দু মহিলা এবং তার নাবালিকা মেয়েকে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা অপহরণ করেছে। শনিবার করাচির শেরশাহের সিন্ধি মহল্লায় এই ঘটনাটি ঘটেছে। হিন্দু ওই পরিবারের দেওয়া প্রাথমিক তথ্য অনুসারে, তিনজন সশস্ত্র ব্যক্তি মহিলাকে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই জোর করে একটি সাদা অল্টো গাড়িতে তুলে নিয়ে যায়। সিন্ধু প্রদেশের হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিক অধিকার কর্মী শিবা কাচি বলেছেন, রানি এবং তার নাবালিকা মেয়ে এখনও নিখোঁজ। তাঁদের পরিবার আশঙ্কা করছে যে মা ও মেয়েকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হবে এবং তারপর অপহরণকারীদের একজনের সঙ্গে বিয়ে দেওয়া হবে । তিনি বলেছেন, “আমরা একটি এফআইআর নথিভুক্ত করতে পেরেছি, কিন্তু তিনজন অজ্ঞাত সশস্ত্র ব্যক্তি যেভাবে হিন্দু মা এবং তার মেয়েকে অপহরণ করেছে তা ছিল একটি গভীর উদ্বেগজনক পরিস্থিতি।”

আরও পড়ুন: ‘আমি ক্লান্ত’, অভিনয় ছাড়ছেন বোমান ইরানি? তাঁর রহস্যময় পোস্ট ঘিরে উত্তাল নেটপাড়া

শিবা কাচি ঊর্ধ্বতন পাক পুলিশ কর্মকর্তাদের কাছে বিষয়টি জানিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন। কারণ হিসেবে তিনি দাবি করেছেন, হিন্দু মেয়ে এবং মহিলাদের এখন প্রায়শই অপহরণ করা হচ্ছে এবং জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে । তারপরে তাদের চেয়ে অনেক বড় বয়স্ক মুসলিম পুরুষদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের