এই মুহূর্তে

জানেন কি, চিনে নবদম্পতিকে বিয়েতে উপহার হিসাবে দেওয়া হয় রসুন

নিজস্ব প্রতিনিধি: খাবারের স্বাদ বাড়াতে বিশ্বজুড়ে রসুনের জনপ্রিয়। তবে কোনও কোনও দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে রান্নার এই উপাদান। চিনের কথাই ধরা যাক। দেশটির দক্ষিণে গুয়াংডং প্রদেশে বহুকালের একটি ঐতিহ্য হল, বিয়েতে কনে পক্ষের তরফে বর পক্ষকে রসুন উপহার দেওয়া। তাদের বিশ্বাস, এতে করে অশুভ শক্তি দূর হয়। ঘরে বিরাজ করে ইতিবাচক শক্তি।

 চিন আসলে বিশ্বে রসুনের সবচেয়ে বড় উৎপাদক। ভোক্তা হিসেবেও সবচেয়ে এগিয়ে দেশটি। আদা, পেঁয়াজ কলি ও ধনেপাতার পাশাপাশি বিশাল দেশ চিনের প্রায় সব অঞ্চলে রান্নার এই উপাদান ব্যবহার করা হয়। আর চিনের ঐতিহ্যবাহী যে চিকিৎসাশাস্ত্র রয়েছে, সেখানেও মনে করা হয়, রসুন রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় আর হৃদ্‌যন্ত্র ভাল রাখে। একই সঙ্গে কমায় শরীরের প্রদাহ।মূল কথায় ফেরা যাক। শুরুতেই বিয়ের যে রীতির কথা বলা হয়েছে, সেটি গুয়াংডং প্রদেশের গ্রামীণ হাক্কা অঞ্চলের। সেখানে বিয়ের দিন কনের পরিবারের লোকজন রসুনসহ বিভিন্ন ধরনের রান্নার উপকরণ বাহারি সাজে সাজান। তারপর লাল ফিতায় বেঁধে পাঠিয়ে দেন বরের বাড়িতে। এই উপহারকে নবদম্পতির ভবিষ্যতের জন্য আশীর্বাদ ও আশীর্বাদের একটি স্মারক হিসেবে মনে করা হয়। 

একটু বিশদভাবে চিনাদের কাছে এসব উপকরণের গুরুত্ব জেনে নেওয়া যাক। বরের বাড়িতে যাওয়া উপহারের মধ্যে রসুন ছাড়াও থাকে ধনেপাতার মতো একধরনের উপকরণ। চিনাদের বিশ্বাস, এটি কনেকে নতুন সংসারে পরিশ্রমী করে তোলে। থাকে পেঁয়াজের কলি। এটি কনের সুস্থ সন্তান লাভের আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। আর সংসারে খরচ–খরচার বিষয়ে কনেকে পটু করে তোলে রসুন। এর বাইরে দক্ষিণ চিনে ঐতিহ্যগতভাবে ঘরের ভেতরে রসুন ঝুলিয়ে রাখেন সেখানকার মানুষ। অনেক সময় শরীরেও বেঁধে রাখেন। এগুলো করা হয় অশুভ শক্তিকে দূর করতে। আর ফসল যেন ভাল হয়, সে জন্য অনেক এলাকায় শস্যের সঙ্গেও রসুন রাখা হয়। এই প্রথার পেছনে একটি গল্প রয়েছে। দক্ষিণ চিনের জলবায়ু সাধারণত স্যাঁতসেঁতে। রোগবালাইও হানা দেয় বেশি। বিশেষ করে গ্রীষ্মকালে যখন আবহাওয়া খারাপ থাকে, তখন খাবার দ্রুত নষ্ট হয়, ছত্রাক ধরে আসবাবে, ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। প্রাচীনকাল থেকেই সেখানকার মানুষের বিশ্বাস, অশুভ আত্মার কারণেই এসব হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রথম ১০০ ঘন্টায় আমেরিকার খরচ হয়েছে ৩.৭ বিলিয়ন ডলার

ইরানের হয়ে চরবৃত্তির অভিযোগে লন্ডনে গ্রেফতার ৪, নেপথ্যে কোন নাশকতার ছক?

‘পারকিনসনস’ চিকিৎসায় বিশ্বে প্রথম স্টেম সেল থেরাপি অনুমোদন জাপানের

অঙ্ক পরীক্ষায় ‘সিলি মিসটেক’ হচ্ছে? এই দুর্দান্ত ট্রিকসগুলি জানলেই কেল্লাফতে

বাহরাইনে ইজরায়েলি দূতাবাসে ইরানের ড্রোন ও মিসাইল হামলা

‘ক্রিশ্চিয়ানোর মতো আপনিও দুর্দান্ত’, মেসির প্রশংসা করলেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 2 - 0
Goals
Goal By Jamie Maclaren 14' & 24'
Live Score 2 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte