নেপাল: ১৬ বছর আগে পাইলট-স্বামীর মৃ্ত্যু, এবার মৃত্যু কো-পাইলট স্ত্রীর

স্বামী একই বিমান সংস্থার কর্মী ছিলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন জীবনান্দ দাশের সেই নকসি কাঁথার মাঠ-য়ের আধুনিক সংস্করণ।

১৬ বছর আগে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন স্বামী দীপক পোখরেল। আর রবিবারের দুর্ঘটনা কেড়ে নিল তাঁর স্ত্রীকে, যিনি অভিশপ্ত বিমানের কো-পাইলট। যোতী এয়ারলাইন্স সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, রবিবার অভিশপ্ত বিমানের কো-পাইলটের আসনে ছিলেন অঞ্জু খাতিবাদা। স্বামীও এই বিমান সংস্থার কর্মী ছিলেন। 

স্বামীকে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অঞ্জু। সীমাহীন আকাশ উড়ে বেড়াতে ভালোবাসতেন। বিমান দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পর বিমা সংস্থা থেকে পেয়েছিলেন মোটা টাকা।  বিমান চালানোর প্রশিক্ষণের জন্য অঞ্জু ওই টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেন। প্রশিক্ষণ শেষে চাকরির জন্য আবেদন করেন।  চাকরি পেয়েছিলেন যোতী এয়ারলাইন্সের। রবিবার ATR 72 বিমানের কো-পাইলটের আসনে ছিলেন অঞ্জু। তখনও জানতেন না, তাঁর জন্য এবং বিমান যাত্রীদের জন্য মৃত্যু দোগগোড়ায় অপেক্ষা করছে। পোখারা বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি আগুন লেগে যায়। জীবন্ত দগ্ধ হন সকলে।   নেপালে শোকের ছায়া। 

বিমান সংস্থার মুখপাত্র সুদর্শন বারতৌলা জানিয়েছেন,  অঞ্জুর স্বামী দীপক তাদের সংস্থার কর্মী ছিলেন। ১৬ বছর আগে বিমান দুর্ঘটনায় দীপকের মৃত্যু হয়। বিমার টাকায় অঞ্জু বিমান চালানোর প্রশিক্ষণ নিয়েছিলেন। অত্যন্ত দক্ষ কো-পাইলট। সদা হাস্যময় মুখ। অঞ্জুর আকাশে ওড়ার অভিজ্ঞতা প্রায় সাড়ে ছয় হাজার ঘণ্টার কাছাকাছি। এর আগেও সে বিমান পোখারায় উড়িয়ে নিয়ে গিয়েছিল। রবিবারের ঘটনা  বিশ্বাস হচ্ছে না। 

আরও পড়ুন নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পাঁচ ভারতীয়-সহ হত ৭২

 

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?