ইমরানের জন্য ইসলামাবাদ পুলিশ লাইনসে বসবে আদালত

মঙ্গলবার দুপুরে হাজিরা দেওয়ার মুখে ইসলামাবাদ হাইকোর্টের বায়োমেট্রিক রুম থেকে মারধর করে ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্সের সদস্যরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য পুলিশ লাইনসে বসবে আদালত। ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্ট হাউজে এই আদালত বসবে বলে বুধবার জানিয়েছেন ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী।

আইনজীবী ফয়সাল চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ইমরান সমর্থকদের দূরে রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা পুলিশের সদর দফতরের সামনে ভিড় করেছেন। ইমরান সমর্থকদের সামাল দিতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) এদিন আদালতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ১৪ দিনের রিমান্ড চাইবে বলে খবর। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানকে বুধবার আদালতে হাজির করা হবে। তাঁকে চার থেকে পাঁচ দিনের জন্য এনএবির হেফাজতে থাকতে হতে পারে। ইমরান খানের সঙ্গে কঠোর আচরণ করা হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য মঙ্গলবার দুপুরে হাজিরা দেওয়ার মুখে ইসলামাবাদ হাইকোর্টের বায়োমেট্রিক রুম থেকে মারধর করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। আদালত চত্বর থেকে ইমরানকে গ্রেফতারের খবর জানতে পারার পরেই ১৫ মিনিটের মধ্যেই ইসলামাবাদের পুলিশ প্রধান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং স্বরাষ্ট্র সচিবকে হাজিরার নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক। কিন্তু ৪৫ মিনিট বাদে হাজির হন ইসলামাবাদের আইজি। তাতে চটে গিয়ে বিচারপতি বলেন, ‘আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ১৫ মিনিটের মধ্যে হাজির হতে বলেছিলাম। আমি ৪৫ মিনিট পরে এসেছেন।’ বিচারপতির তোপের মুখে পড়ে ইসলামাবাদের আইজি জানান, ‘ইমরান খানের গ্রেফতারের বিষয়ে তিনি কিছু জানতেন না। সংবাদমাধ্যমের কাছ থেকেই জানতে পেরেছেন।’

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী