ইতিহাসে প্রথম মহিলা প্রধান পেতে চলেছে মার্কিন নৌবাহিনী

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের এক ইতিহাস লেখা হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রথম মহিলা দেশের নৌ বাহিনীর শীর্ষ পদে বসতে চলেছেন। শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে পরবর্তী নৌবাহিনীর প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন। এবার সেনেটের অনুমোদনের জন্য ওই প্রস্তাব পাঠানো হচ্ছে। সেনেট অনুমোদন দিলেই অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন।

আগামী মাসেই মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডের মেয়াদ শেষ হবে। গত চার বছর ধরে দায়িত্ব সামলেছিলেন তিনি। সূত্রের খবর গিলডের বিশেষ সুপারিশেই তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে লিসা ফ্রানচেত্তিকে। বিশ্বের অন্যতম শক্তিশালী নৌ-সেনার প্রধান হিসেবে কেন একজন মহিলাকে বেছে নেওয়া হল তার ব্যাখ্যা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘লিসা ফ্রানচেত্তি ৩৮ বছর ধরে দেশের জন্য মনপ্রাণ দিয়ে কাজ করে চলেছেন। বর্তমানে নৌবাহিনীর উপপ্রধান পদে কর্মরত আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে তিনি দ্বিতীয় নারী, যিনি চার তারার অ্যাডমিরালের ব্যাজ অর্জন করেছেন।’

১৯৮৫ সালে মার্কিন নৌ বাহিনীতে যোগ দিয়েছিলেন লিসা ফ্রানচেত্তি। নিজের কর্মদক্ষতায় একের পর এক পদোন্নতি পেয়েছেন। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধানের দায়িত্ব পান। আর এবার নৌবাহিনীর শীর্ষ পদেই বসতে চলেছেন।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির