হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। এমনকি পরমাণু অস্ত্র ব্যবহারে সম্মতিও দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু সেই হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে মঙ্গলবার (১৯ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েই রাশিয়ায় হামলা চালিয়েছে ভোলদিমির জেলেনস্কির দেশ। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মোট ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইউক্রেন। তার মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সামরিক ঘাঁটিতে পড়লে সেখানে আগুন ধরে যায়। তবে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন জো বাইডেন। তাঁর ওই সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা করছেন কূটনীতিবিদ ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মার্কিন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি যারপরনাই আহ্লাদিত।

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলের কারাচেভ শহরের কাছে রুশ সেনার একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালানো হয়েছে। হামলার পর সেখানে ১২টি বিস্ফোরণ ঘটে। তবে এই হামলায় আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য দেননি কিয়েভের সামরিক পদাধিকারীরা।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে