চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের প্রবেশ রুখতে আফগানিস্তান বিশ্ববিদ্যালয় ঘেরা হল কাঁটা তারে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিদ্যালয়ে মহিলারা যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য তালিবানরা প্রস্তুতি নিতে শুরু করল। কাবুলের একটি বিশ্ববিদ্যালয় কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামনে বন্দুক হাতে একাধিক নিরাপত্তাকর্মী। পডু়য়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করলে তাঁদের রীতিমতো দেওয়া হচ্ছে হুমকি।

অন্যান্য দিনের মতো এদিনও কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার জন্য এসেছিলেন পডু়য়ারা। বিশ্ববিদ্যালয়ের দরজায় পৌঁছতে দেখেন গোটা বিশ্ববিদ্যালয় কাঁটা তার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। দরজার মুখে দাঁড়িয়ে বন্দুকধারীরা। কাঁটা তার দিয়ে ঘেরা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদরত মহিলা পড়ুয়াদের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন বিবিসির সাংবাদিক ইয়ালদা হাকিম। পোস্টে লেখেন – কাবুলের একটি বিশ্ববিদ্যালয় তালিবানরা কাঁটা তার দিয়ে ঘিরে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের সামনে ছেলেদের পাশাপাশি মেয়েরাও বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি, শিক্ষা জন্মগত অধিকার। সেই অধিকার থেকে তালিবান সরকার কোনওভাবেই বঞ্চিত করতে পারে না।

তালিবানরা আফগানিস্তান দখলের পর সেখানকার বিশ্ববিদ্যালয় থেকে বহু অধ্যাপক ইস্তফা দেন। তাদের একটাই দাবি, মেয়েদের স্কুল-বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিতে হবে। তালিবানরা প্রথম দিকে জানিয়ে ছিল, তারা নারী শিক্ষার বিরোধী নয়। কিন্তু ছেলে-মেয়ে একসঙ্গে বসে পড়াশোনা করতে পারবে না। মহিলারা সেই সব কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে, যেখানে পড়া মহিলারা।তালিবানদের সেই প্রস্তাব মেনে নেয় আফগানিস্তানের মহিলার। কিন্তু আচমকাই তালিবান জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয়ে মহিলাদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। 

আরও পড়ুন তালিবান সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে কাবুলে মহিলাদের বিক্ষোভ

Published by:

Share Link:

More Releted News:

আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বকে আমেরিকার জন্য ‘বিপদ সংকেত’ হিসেবে দেখছে মার্কিন রিপোর্ট

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ