রাজবধূ মেগানকে নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, চাকরি খোয়ালেন ভারতীয় বংশোদ্ভুত পুলিশ কর্মী

বরখাস্ত হওয়া ওই ভারতীয় বংশোদ্ভুত পুলিশ কর্মীর নাম সুখদেব ঝির।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ব্রিটিশ রাজপরিবারের ছোট বউ ডাচেস অফ সাসেক্স (Duchess of Sussex) মেগান মর্কেলকে ( Meghan Markle) নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করে চাকরি খোয়ালেন স্কটল্যান্ড ইয়ার্ডে (Scotland Yard) কর্মরত ভারতীয় বংশোদ্ভুত পুলিশ কর্মী সুখদেব ঝির (Sukhdev Jeer)। একই অপরাধে চাকরি হারিয়েছেন পল হেফোর্ড (Paul Hefford) নামে আরও এক পুলিশ কনস্টেবল। বরখাস্ত হওয়া দুই পুলিশ কর্মীই স্কটল্যান্ড ইয়ার্ডের ফরেনসিক বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। কোনও কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চলতি সপ্তাহেই দু’জনের বিরুদ্ধে তদন্তের কাজ শেষ হয়েছে। ওই তদন্তে সুখদেব ও পল হেফোর্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, ২০১৮ সালে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারিকে বিয়ে করার আগেই নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেগান মর্কেলকে নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন সুখদেব ঝির (Sukhdev Jeer), পল হেফোর্ড (Paul Hefford) সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী। ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটে মাগানকে নিয়ে রঙ্গ-রসিকতায় মেতে উঠেছিলেন। ওই হোয়াটসঅ্যাপের বিঁয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেন স্কটল্যান্ড ইয়ার্ডের শীর্ষ আধিকারিকরা।

ব্রিটিশ রাজবধূ মেগান মর্কেলকে উদ্দেশ্য করে সুখদেব ঝির (Sukhdev Jeer), পল হেফোর্ড (Paul Hefford)  সহ অন্যান্য পুলিশ কর্মীদের করা মন্তব্য খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটির রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হওয়ার কথা জানানো হয়। তার পরেই সরাসরি দুই পুলিশ কনস্টেবল সুখদেব ঝির (Sukhdev Jeer) ও পল হেফোর্ডকে (Paul Hefford) চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। কম্যান্ডার জন সাভেলের (Commander Jon Savell) মতে, ‘ব্রিটিশ রাজ পরিবারের বধূ মেগান মর্কেলকে নিয়ে দুই পুলিশ কর্মীর মন্তব্য শুধু নিন্দনীয় নয়, অগ্রহণযোগ্য।’

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব