চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভারতীয় যুবকের, শোকপ্রকাশ বিদেশমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরেন্টোতে গুলিবিদ্ধ হয়ে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। টরেন্টো পুলিশ জানিয়েছে, সাবওয়ে স্টেশনে প্রবেশের সময় ২১ বছরের ওই যুবক একাধিক গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় ওই ভারতীয় যুবককে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।কী কারণে ভারতীয় ছাত্রের ওপর গুলি চালানো হয়েছে, তা এখনও জানা যায়নি বলে কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, নিহত ভারতীয় পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরবোর্ন টিটিসি স্টেশনের গ্লেন রোডের প্রবেশপথের সামনে তিনি গুলিবিদ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাচলাকালীন তাঁর মৃত্যু হয় হলে টরেন্টো পুলিশরে তরফে জানানো হয়েছে। টরেন্টো পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তদন্তে পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবে। পাশাপাশি এলাকার সিসিটভি ফুটেজ খতিয়ে দেখবে।

শুক্রবার ভারতের কনস্যুলেট জেনারেল একটি বিবৃতি প্রকাশ করেন। ‘গুলিবিদ্ধ হয়ে ভারতীয় ছাত্রের মৃত্যুতে আমরা স্তম্ভিত। কার্তিক বাসুদেব নামের এক ভারতীয় পড়ুয়া গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। ওই পড়ুয়ার পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ওই পরিবারকে সব রকম সাহায্য করতে আমরা প্রস্তুত।’ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কানাডায় গুলিবিদ্ধ হয়ে ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘মর্মান্তিক ঘটনা। ওই পড়ুয়ার পরিবারকে আমি সমবেদনা জানাচ্ছি।’

কানাডার স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বাসুদেবের দাদা জানিয়েছেন, সেনেকা কলেজে তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেন। কলেজে পড়ার পাশাপাশি তিনি একটি চাকরি করতেন। চাকরিতে যোগ দিতে সাবওয়ে স্টেশনে গিয়েছিলেন তিনি। সেই সময় গুলিবিদ্ধ হন। চলতি বছরের জানুয়ারিতেই কার্তিক বাসুদেব কানাডাতে এসেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ