ধেয়ে আসছে সুপার টাইফুন বাভি, চিনে টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ১৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চিন। একাধিক জায়গায় দেখা দিয়েছে ভূমিধস। তার মধ্যেই চিনের মধ্যাঞ্চলে আঘাত হানা শক্তিশালী টর্নেডো ও প্রবল ঝড়ে  প্রায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০০ বেশি মানুষ। টর্নেডো ও প্রবল ঝড়ের তাণ্ডবে  ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ বাসিন্দা। আবহাওয়া দপফতর জানিয়েছে, এই বিপর্যয়ের মধ্যেই দেশের পূর্ব উপকূলে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, যা বর্তমান পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং তৎপরতার সঙ্গে ‘পুরোদমে উদ্ধারকাজ চালানোর’ নির্দেশ দিয়েছেন। জানা গিয়েছে, চিনের দক্ষিণাঞ্চলের গুয়াংসি প্রদেশে টাইফুন মাইসাকের প্রভাবে প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া গুয়াংসির অন্তত ৪০টি নদী ও জলপথ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সেখানে বন্যার জন্য  রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 

আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে পুলিশের বন্দুক নিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মন্ডল

তাছাড়াও চিনের হুবেই প্রদেশে বজ্রঝড় ও প্রবল  ঝড়ে অন্তত ১১ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন।  দুর্যোগের জেরে  প্রায় ৫ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে। চিনের সংবাদ সংস্থা  সিনহুয়ার তথ্য অনুযায়ী, হুবেইর হুয়াংগাং শহরে একটি বিরল শক্তিশালী টর্নেডো আঘাত হানে। তাতেই একটি লজিস্টিকস কোম্পানি ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়। প্রবল ঘূর্ণিঝড়ে কয়েকটি ট্রাক প্রায় ৩০ মিটার পর্যন্ত মাটি থেকে উপর দিকে উঠে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের তীব্রতায় ঘরের আসবাবপত্র মুহূর্তেই উড়ে যায় এবং বহু মানুষ প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে