কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা, তোলপাড় এলাকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ মিনা আল-আহমাদি রিফাইনারিতে শুক্রবার সকালে এই হামলা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ড্রোনের সরাসরি আঘাতে শোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়, ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল ও উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। 

এই ঘটনার মধ্যেই ইরান আরও একটি বড় সামরিক দাবি সামনে এনেছে। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা আমেরিকার একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ধংস করার দাবি করেছে। ইরানের মধ্যাঞ্চলের আকাশে উড়ার সময় এই বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে যুদ্ধবিমানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে মাটিতে আছড়ে পড়ে। 

আরও পড়ুন: সেনা নয়, ভারত-বাংলাদেশ সীমান্তে শত্রুদের মোকাবিলা করবে সাপ-কুমির

অন্যদিকে, মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, বিমানের ওপর আঘাত এতটাই প্রবল ছিল যে পাইলটের পক্ষে সুরক্ষিতভাবে বেরিয়ে আসা সম্ভব হয়নি। ফলে তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।তবে এই দুই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের হামলা এবং পাল্টা দাবির ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তেল অবকাঠামোয় আঘাত এবং উন্নত যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন উদ্বেগ তৈরি করেছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ