দুবাইয়ের মেরিনাতে ইরানের হামলা, উত্তেজনা চরমে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকা দুবাই মেরিনাকে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ইরানের তরফে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয় এই এলাকায়। যদিও আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়। তবে প্রতিরোধের সময় ধ্বংস হওয়া একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের অংশবিশেষ দুবাই মেরিনার একটি বহুতল ভবনে গিয়ে আঘাত হানে। এতে এলাকায় আতঙ্ক ছড়ালেও সৌভাগ্যবশত কোনও প্রাণহানি বা বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির হাবসান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ইরানের হামলায় এক ব্যক্তি নিহত ও একাধিক ব্যক্তি আহত হন। নিহত ব্যক্তি মিশরের নাগরিক বলে জানা গেছে। আহতদের মধ্যে পাকিস্তান ও মিশরের নাগরিকও রয়েছেন। ওই হামলায় গুরুত্বপূর্ণ এই গ্যাস স্থাপনায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।

আরও পড়ুন: চাপে ট্রাম্প? ১৩ মার্কিন সেনাকে নিকেশ করল ইরানের আইআরজিসি 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ও আমেরিকা-ইজরায়েলের জোটের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ায় উপসাগরীয় অঞ্চলেও তার প্রভাব পড়ছে। ২৮ ফেব্রুয়ারির হামলার পর থেকেই ইরান ধীরে ধীরে সামরিক লক্ষ্যবস্তুর পাশাপাশি বাণিজ্যিক অবকাঠামোকেও টার্গেট করতে শুরু করেছে। তবে দুবাই মেরিনায় চালানো সাম্প্রতিক হামলায় নির্দিষ্টভাবে কোনো মার্কিন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে গোটা অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ