এই মুহূর্তে

ব্রিটেনের হয়ে গুপ্তচরগিরি, প্রাক্তন উপ প্রতিরক্ষা মন্ত্রীকে ফাঁসিতে ঝোলাল ইরান

নিজস্ব প্রতিনিধি, তেহরান: ‘শত্রু’ ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশের প্রাক্তন উপ প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরিকে ফাঁসিতে ঝোলাল ইরান সরকার। আজ শনিবার সকালে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে ইরানের বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন। আলিরেজা আকবরিকে ফাঁসিতে ঝোলানোর নিন্দায় সরব হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাঁর মতে, ‘প্রাক্তন উপ প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান সরকার বুঝিয়ে দিল, তাদের কাছে মানবাধিকার আসলে সোনার পাথরবাটি। আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর ইরানের কাপুরষত্বকেই প্রমাণ করেছে।’

২০১৯ সালে ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশের প্রাক্তন উপ প্রতিরক্ষামন্ত্রীকে গ্রেফতার করে তেহরান পুলিশ। ইরান সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য ব্রিটেনের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন আকবরি। আর দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার পুরস্কার হিসেবেই ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন আলিরেজা আকবরি। যদিও তাঁর সাফাইকে স্বীকার করতে চায়নি আদালত। বিচারে দোষী সাব্যস্ত করে প্রাক্তন উপ প্রতিরক্ষা মন্ত্রী মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন বিচারক।’

ব্রিটিশ ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর না করার জন্য দাবি জানিয়েছিল ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও সেই অনুরোধে কর্ণপাত করেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনি। গত বুধবারই আলিরেজা আকবরির পরিবারের সদস্যদের কারাগারে গিয়ে শেষ সাক্ষা‍ৎ করার নির্দেশ দিয়েছিল ইরানের বিচার বিভাগ।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ