ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হতেই তার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। অস্থির ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম, যা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ব অর্থনীতিতেও।

বুধবার (২৭ মে) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে যায়। বিশ্লেষকদের মতে, ইরান-আমেরিকা সংঘাত ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে নতুন চাপ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আরও জটিল হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল হরমুজ প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। ফলে ওই অঞ্চলে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রভাব ফেলে।
সম্প্রতি আমেরিকার নতুন সামরিক হামলার পর ইরানের সঙ্গে হামলার পর ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এর জেরে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এর আগেও গত মাসে সংঘাত বৃদ্ধির কারণে হরমুজ প্রণালিতে তেল পরিবহন ব্যাহত হয়। সেই সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১২৬ ডলার ছাড়িয়ে গিয়েছিল। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশায় দাম কমে সোমবার ব্রেন্ট ক্রুড প্রায় ৯৭ ডলারে নেমে আসে। তবে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। 
জ্বালানি গবেষণা সংস্থা এইচএফআই রিসার্চ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তেলের বাজার দ্রুত স্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম। কয়েক সপ্তাহ ধরে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেল মজুতও কমতে শুরু করেছে। অন্যদিকে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম ঘিরে পরিবহন খাতে জ্বালানির চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

সিন্টার অফিসে ধুন্ধুমার, সরকারি নথি পাচারের অভিযোগে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি

একঘেয়ে খাবারে বিরক্তি? বানিয়ে নিন স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী