চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানে হিজাব না পরায় তরুণীকে প্রকাশ্যেই ৭৪ বেত্রাঘাত

নিজস্ব প্রতিনিধি: ইরান রয়েছে ইরানেই। মাহশা আমিনির মৃত্যুর পরেও বদলায়নি আয়াতুল্লা আলি খামেইনির দেশ। ফের হিজাব না পরার শাস্তি হিসাবে এক তরুণীকে ৭৪ বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। নৈতিকতা লঙ্ঘনের দায়েই তাঁকে ওই শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি ইরানের বিচার বিভাগের। যদিও হিজাব না পরার অপরাধে প্রকাশ্যে এক তরুণীকে বেত্রাঘাতের ঘটনায় নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে ইরানে।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে মহিলাদের ঘাড় এবং মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। ওই নিয়ম অমান্য করলে বেত্রাঘাতের শাস্তির বিধানও ছিল। যদিও হিজাব না পরার অপরাধে বেত্রাঘাতের ঘটনা খুব বেশি ঘটেনি। রবিবার ইরানের বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, তেহরানের রাস্তায় হিজাব ছাড়া চলাফেরার দায়ে ৩৩ বছর বয়সী রোয়া হেশমাতিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। নৈতিকতা লঙ্ঘনের দায়ে তাঁকে ওই শাস্তি দেওয়া হয়েছে।  

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে, হিজাব না পরার অপরাধে মাহশা আমকনি নামে এক ২২ বছরের কুর্দি তরুণীকে গ্রেফতার করে তেহরান পুলিশ। হেফাজতে নিয়ে গিয়ে ‘সবক’ শেখাতে বেধড়ক মারধরও করা হয়। মারধরের কারণে মৃত্যু হয় মাহশার। আর ওই খবর জানাজানি হতেই গোটা ইরানজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। এমনকি তেহরানের রাস্তায় প্রকাশ্যে হিজাব পুড়িয়ে বিক্ষোভও দেখান তারা। হিজাব বিরোধী আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষও বেঁধে যায়। প্রায় শতাধিক আন্দোলনকারী পুলিশের গুলিতে মারা যান। তার পর থেকে হিজাব নিয়ে আরও কড়াকড়ি শুরু করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ