কমলা কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয় ? কমলার জাতি নিয়ে প্রশ্ন ছুঁড়লেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ফের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে জাতি নিয়ে তীব্র কটাক্ষ করলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৩১ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রে সাংবাদিক সম্মেলনে কমলা হ্যারিসের বর্ণ তুলে প্রশ্ন ছোড়েন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, ‘আগে কমলা হ্যারিস তাঁর কৃষ্ণাঙ্গ পরিচয় সামনে আনতেন না। এখন হঠাৎ করে নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিচ্ছেন।’

এই নিয়ে ট্রাম্প জানিয়েছেন, কমলা হ্যারিস সর্বদায় ভারতীয়।তিনি শুধু ভারতীয় ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরেছেন।কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিতে শুরু করেছেন। তাঁর আগে পর্যন্ত তিনি (ট্রাম্প) জানতেন না যে তিনি কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হয়ে গেলেন এবং এই পরিচয়ে পরিচিত হতে চান।’  এই নিয়ে তিনি আরও জানান, ‘আমি আসলে জানি না, তিনি (কমলা হ্যারিস) কি ভারতীয়, নাকি কৃষ্ণাঙ্গ? তবে আপনারা জানেন, আমি দুই পরিচয়কেই শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চিতভাবে তিনি সেটি করেন না। কারণ, তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন। হঠাৎ করেই ভোল পাল্টে তিনি একজন কৃষ্ণাঙ্গ মানুষে পরিণত হলেন।’

তবে এই মন্তব্যকে ভাল চোখে নেয় নি হোয়াইট হাউস।কমলার প্রতি ট্রাম্পের এই মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন হোয়াইট হাউসের প্রেসসচিব কারিন জ্যঁ-পিয়েরে। তিনি জানিয়েছেন, ‘তিনি (ট্রাম্প) যা বলেছেন, তা অত্যন্ত জঘন্য মন্তব্য। এটা অত্যন্ত অপমানজনক।’

মার্কিন যুক্তরাষ্ট্রে সামনেই আগামী প্রেসিডেন্ট নির্বাচন। জুলাই মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলা হ্যারিস প্রচারণা শুরু করার পর থেকে আক্রমণের শিকার হচ্ছে কমলা। কখনো বা ট্রাম্পকে পাল্টা জবাব দিচ্ছেন তিনি।  

যুক্তরাষ্ট্রের শিকাগোয় অনুষ্ঠিত ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টসের এই সম্মেলনে তিন কৃষ্ণাঙ্গ নারী সঞ্চালক ছিলেন। এরই মধ্যে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমের প্রতিবেদক ট্রাম্পের বেশ কিছু বর্ণবাদী মন্তব্য তালিকাভুক্ত করেন এবং প্রশ্ন ছোঁড়েন , কৃষ্ণাঙ্গ ভোটাররা কেন ট্রাম্পকে সমর্থন দেবেন?  এই প্রশ্ন মেজাজ হারান ট্রাম্প। সেই সংবাদমাধ্যমকে ‘ভুয়ো’ বলেও উল্লেখ করেন।

এই সময় সম্মেলনস্থলের পরিবেশ উত্তক্ত হয়ে ওঠে। দর্শক মহল থেকে চিৎকারও ভেসে ওঠে। অবশ্য পরে শান্ত হয়ে যায় পরিবেশ। এই নিয়ে রিপাবলিকান কৌশলবিদ হুইট এরিস জানিয়েছেন, ‘কমলার বর্ণভিত্তিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে মোটেও বিচক্ষণতার পরিচয় দেননি ট্রাম্প। পরিচয়ে নিয়ে কথা না বলে তাঁর বিভিন্ন নীতি নিয়ে কথা বললে ভাল হত।’

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

সকাল থেকেই অ্যাকশনে ইডি, কলকাতা, পুরুলিয়া-সহ একাধিক জায়গায় চলছে তল্লাশি

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

লেকটাউন থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫