এই মুহূর্তে

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: অস্বস্তি কিছুতেই যাচ্ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির দায়ে মঙ্গলবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদ আদালত। অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল ওই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পরেই ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনি ভাবে বিক্রি করেছেন। তার মধ্যে সৌদি আরবের রাজার দেওয়া একটি ঘড়ি বিক্রি করেছেন ৩০ লক্ষ ডলারে। ওই অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে দেশের প্রধান তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদেশি উপহার বিক্রির অভিযোগ সত্যি বলে জানায় এফবিআই। আর তার পরেই ইমরান খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হেঁটেছিল পাকিস্তান নির্বাচন কমিশন।  পাক পার্লামেন্টের নিম্নকক্ষ ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ থেকে পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধানকে বরখাস্ত করার কথাও জানিয়েছিল কমিশন। এদিন ওই মামলাতেই ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

তবে তোশাখানা মামলায় অস্বস্তি বাড়লেও নির্বাচন কমিশনের কার্যালয়ে দাঙ্গা বাঁধানো এবং দলীয় তহবিলে বিদেশি চাঁদা অনুদান সংক্রান্ত দুই মামলায় স্বস্তি পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। দুই মামলাতেই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে ইসলামাবাদের দুই আদালত। এদিন আদালতে সশরীরে হাজিরা দিয়ে জামিন পান পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান।

Published by:

Share Link:

More Releted News:

ট্রাম্পের দূত হয়ে ইরানের সঙ্গে কথা বলতে তেহরানে পাক সেনাপ্রধান মুনির

তুরস্কের স্কুলে ঢুকে ৯ জনকে ঝাঁঝরা করে গুলিতে আত্মঘাতী ১৩ বছরের কিশোর

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ইরানকে অস্ত্র সরবরাহের অভিযোগ মিথ্যে, ট্রাম্পের হুমকি নিয়ে পাল্টা হুঁশিয়ারি চিনের

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

মার্কিন নৌবাহিনীর কড়াকড়িতে হরমুজের দিকে ফিরল নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ