এক দিনে গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইজরায়েল, পার্লামেন্টে জানালেন নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতিতে সাক্ষার করেছে ইজরায়েল ও গাজা। তবে তা সত্বেও একে অপরের উপর হামলা জারি রেখেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার (২০ অক্টোবর, ২০২৫) পার্লামেন্টে জানিয়েছেন ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইজরায়েলি বাহিনী গাজায় ১৫৩ টন (৩৩৭,৩০৭ পাউন্ড) বোমা ফেলেছে।

শীতকালীন অধিবেশনে  পার্লামেন্টে নেসেটের সদস্যদের উদ্দেশে নেতানিয়াহু সোমবার বলেছেন, "আমাদের এক হাতে অস্ত্র আছে, অন্য হাত শান্তির জন্য প্রসারিত। আপনারা দুর্বলদের সঙ্গে নয়, শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করুন। আজ ইজরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী।" রবিবার (১৯ অক্টোবর) ইজরায়েল জানিয়েছে যে হামাসের হামলায় তাদের দুই সেনা নিহত হওয়ার পরেই তারা গাজায় লক্ষ্যবস্তু করে বিমান হামলা শুরু করেছে। যদিও ফিলিস্তিনি গোষ্ঠীর দাবি হামলার সম্পর্কে তারা কিছুই জানেন না এবং ইজরায়েলের উপর হামলার দায় অস্বীকার করেছে।
নেতানিয়াহু এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের স্পষ্ট ঘটনা বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, ইজরায়েল  পাল্টা হামলা চালিয়েছে।নেতানিয়াহু বলেন, "আমরা ইজরায়েলের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করেছি, আমরা আমাদের অবস্থান স্পষ্ট  করেছি, আমরা আমাদের বন্দিদের ফিরিয়ে এনেছি যারা সকলে জীবিত । নিহতদের মধ্যে কিছুজন এখনও সেখানে আছে। আমরা তাদেরও ফিরিয়ে আনব।" তিনি আরও বলেন যে অভিযান "শেষ হয়নি" এবং হামাসের সামরিক ও শাসন ক্ষমতা নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রসঙ্গত, ইজরায়েল দক্ষিণ গাজায় জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে যে এই হামলায় পুরো অঞ্চল জুড়ে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬৮,০০০ এরও বেশি ফিলিস্তিনি মারা গেছে এবং হাজার হাজার এখনও নিখোঁজ রয়েছে।হামাসের ধীর সহযোগিতার কারণে ইজরায়েল রাফা সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে। এর কারণে ২০২৪ সালের মে মাস থেকে হাজার হাজার মানুষ চিকিৎসা বা পারিবারিক কারণে কোনও জায়গাতে সফর করতে পারছেন না। নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে যুদ্ধবিরতি হামাসকে ইজরায়েলকে হুমকি দেওয়ার অনুমতি দেয় না।  তিনি সতর্ক করে বলেছেন, "আমাদের বিরুদ্ধে আগ্রাসনের জন্য খুব ভারী মূল্য দিতে হবে।" 

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের