ইজরায়েলি হানায় দক্ষিণ গাজায় ৭ শিশু সহ নিহত ১০

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের একেক পর এক আক্রমণে বিধ্বস্ত গাজা। শুক্রবার দক্ষিণ গাজায় আক্রমণ চালিয়ে একই পরিবারের ১০জনকে হত্যা করেছে ইজরায়লি বাহিনী।মৃতদের মধ্যে ৭জন শিশু রয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, খান ইউনিসের মাঝখানে আল-ফাররা পরিবারের বাড়িতে আচমকাই বিমান হামলা চালায় ইজরায়েলের বাহিনী। তার জেরেই সাত শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। গাজার দক্ষিণাঞ্চলে যখন হামলা চালানো হচ্ছে, তখন পশ্চিমাঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার খান ইউনিস এলাকায় ইজরায়েলী ট্যাঙ্ক থেকে টানা ও ভারী গোলাবর্ষণ করা হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আত্রা এলাকায় সাধারণ মানুষের একটি দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই হামলায় আরও দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার প্রতিরক্ষা সংস্থা। এ ঘটনায় ইজরায়েলি সেনাবাহিনী জানায়, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র এক্স হ্যান্ডলের পোস্টে জানিয়েছেন, ইজরায়েলি সেনাবাহিনী সন্ত্রাস দমনের জন্য ব্যাপক শক্তি নিয়ে কাজ করছে। নিরাপত্তার চাইলে পশ্চিম গাজায় চলে যাওয়ার কথাও তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, হামাসের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ১৮ মার্চ ইজরায়েল গাজায় ফের হামলা শুরু করে। তারপর থেকে, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজায় ইজরায়েল এক মাসেরও বেশি সময় আগে সাহায্য বন্ধ করে দিয়েছিল। এই সময়ের মধ্যে সেখানে প্রায় দেড় হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

জাতিসংঘ সূত্রে খবর, জানুয়ারি থেকে মার্চ মাসের অর্ধেক সময় পর্যন্ত যুদ্ধবিরতি জারি ছিল। কিন্তু যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে একাধিকবার গাজায় হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।তারজন্য বহু শিশু ও নারীর মৃত্যু হয়েছে।

 

আজকের রাশিফল: আটকে থাকা কাজ শেষ হবে, ভেবেচিন্তে করুন বিনিয়োগ

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি