ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের তৈরির পরিকল্পনা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বন্দি থাকা ফিলিস্তিনিরা যাতে কোনও ভাবেই পালাতে না পারে সেই কারণে বড় পদক্ষেপ নিতে চলেছে  ইজরাইয়েল। ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগার তৈরির পরিকল্পনার খবর প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বন্দিদের পালানোর সব পথ কার্যত বন্ধ করে দিতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।

কুমিরবেষ্টিত একটি উচ্চ নিরাপত্তার কারাগার নির্মাণের প্রস্তাব দিয়েছেন ইজরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। জানা গিয়েছে, ইজরায়েলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান সম্প্রতি একটি নির্দেশনায় কুমিরকে ‘ম্যানেজড ওয়াইল্ডলাইফ’ বা ‘ব্যবস্থাপিত বন্যপ্রাণী’ হিসেবে নতুনভাবে শ্রেণিবদ্ধ করেছেন। এই সিদ্ধান্তের ফলে ইজরায়েল প্রিজন সার্ভিসসহ বিভিন্ন সরকারি সংস্থা নির্দিষ্ট শর্ত  সাপেক্ষে কুমির সংরক্ষণের অনুমতি পাবে। আগে কুমির সংরক্ষিত বন্যপ্রাণী হওয়ায় অনুমোদিত চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও রাখার সুযোগ ছিল না। প্রায় ছয় মাস আগে বেন-গভির প্রস্তাবটি  পেশ করেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, কারাগারের চারপাশে জলাধার থাকবে এবং সেখানে ছেড়ে রাখা হবে কুমির । যাতে বন্দিদের পালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি কারাগার পরিচালনার ব্যয় কমানোর লক্ষ্যেও এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি অল্পবয়সী কুমিরের দাম প্রায় ৮ হাজার মার্কিন ডলার, আর পূর্ণবয়স্ক একটি কুমিরের মূল্য ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। তবে এই পরিকল্পনা এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। কোথায় এই কারাগার নির্মাণ করা হবে বা কবে কাজ শুরু হবে, সে বিষয়ে ইজরায়েল প্রিজন সার্ভিস আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বর্তমানে ইজরায়েলের বিভিন্ন কারাগারে প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন। তাদের মধ্যে মহিলা, শিশু ও বয়স্ক ব্যক্তিও আছেন।

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সাইবার প্রতারকদের SIM-এর জোগান দিতেন, বনগাঁয় গ্রেফতার POS এজেন্ট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর