ইরানের বিরুদ্ধে লড়তে ইরাকে আস্তানা গড়ছে ইজরায়েলি বাহিনী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সামরিক অভিযানের আগেই ইরানকে লক্ষ্য করে সাজানো হচ্ছিল বড় পরিকল্পনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইজরায়েল ইরাকের পশ্চিম মরুভূমিতে একটি গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল, যা ব্যবহার করা হয়েছিল বিশেষ বাহিনীর অবস্থান, রসদ মজুত এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য।

প্রতিবেদন অনুযায়ী, এই ঘাঁটি নির্মাণের বিষয়টি আমেরিকার জানা ছিল। সেখানে ইজরায়েলি বিমানবাহিনীর বিশেষ ইউনিট এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন ছিল। উদ্দেশ্য ছিল, ইরানের বিরুদ্ধে অভিযানের সময় কোনো যুদ্ধবিমান ধ্বংস হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা।

আরও পড়ুন:  মাতৃ দিবসে কর্মীদের জন্য ১০ হাজার টাকা ও স্পেশাল ছুটির উপহার বসের

মার্চের শুরুতে ঘাঁটিটি প্রায় প্রকাশ্যে চলে আসে। এক স্থানীয় মেষপালক এলাকায় অস্বাভাবিক হেলিকপ্টার চলাচল দেখে ইরাকি সেনাবাহিনীকে খবর দেন। তদন্তে সেনারা এগোতেই তাদের থামাতে বিমান হামলা চালানো হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই ঘটনায় অন্তত এক ইরাকি সেনা নিহত হন। ইরাক সরকার তখন এই হামলার তীব্র নিন্দা জানায়।

এই ঘাঁটির কৌশলগত গুরুত্ব ছিল অত্যন্ত বেশি। ইরাকের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনবিরল মরুভূমি গোপন সামরিক তৎপরতার জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এখান থেকে ইরানের আকাশসীমার কাছাকাছি পৌঁছে দ্রুত উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা সম্ভব ছিল। যুদ্ধ চলাকালীন ইজরায়েলি কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছিলেন যে বিশেষ বাহিনী একাধিক গোপন মিশনে অংশ নিচ্ছে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধে এ ধরনের অস্থায়ী ঘাঁটি গোপন অভিযানকে আরও কার্যকর ও দ্রুততর করে তোলে। ফলে এই প্রকাশ নতুন করে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ