মাতৃ দিবসে কর্মীদের জন্য ১০ হাজার টাকা ও স্পেশাল ছুটির উপহার বসের

Share:

নিজস্ব প্রতিনিধি: টার্গেট, মিটিং আর ডেডলাইনের চাপে যারা ‘মা, পরে কথা বলছি’ বলেই ফোন কেটে দেন, তাদের জন্য এ যেন সরাসরি মন ছুঁয়ে যাওয়া এক কর্পোরেট সারপ্রাইজ! মাতৃ দিবসে কর্মীদের জন্য এমন উপহার ঘোষণা করেছেন তিনি, যা শুধু ছুটি নয়-বাবা-মায়ের সঙ্গে হারিয়ে যাওয়া সময়কে ফিরে পাওয়ার এক আন্তরিক উদ্যোগ।

দিল্লির এক মার্কেটিং ও পিআর সংস্থার সিইও রজত গ্রোভার ঘোষণা করেছেন, তাঁর প্রতিষ্ঠানের কর্মীরা বাবা-মাকে নিয়ে বেড়াতে যাওয়ার জন্য পাবেন তিন দিনের সবেতন ছুটি এবং অতিরিক্ত ১০,০০০ টাকা। একটি ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি জানান, ব্যস্ত জীবনের চাপে অনেকেই বাবা-মায়ের স্বপ্ন, ইচ্ছে এবং স্বাস্থ্যের খোঁজ নিতে ভুলে যান। রজত বলেন, “যারা সারাজীবন আমাদের জন্য সবকিছু ত্যাগ করেছেন, তাদের আমরা শুধু বলি-একদিন সময় দেব। সেই ‘একদিন’ যেন আর দেরি না হয়।” তিনি কর্মীদের বাবা-মায়ের প্রিয় খাবার, পছন্দের জায়গা এবং অপূর্ণ স্বপ্ন সম্পর্কে জানতে বলেন। এরপর সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করতে উৎসাহ দেন।

 

View this post on Instagram

 

A post shared by Rajat Grover (@rajat_grover30)

আরও পড়ুন: ‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

এই উদ্যোগের কথা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। বহু নেটিজেন মন্তব্য করেন, আজকের কর্পোরেট জগতে এমন সংবেদনশীল চিন্তাভাবনা সত্যিই বিরল। অনেকে বলেন, অন্য সংস্থাগুলিরও এই উদ্যোগ থেকে শিক্ষা নেওয়া উচিত। মাতৃ দিবসের প্রাক্কালে এই ঘোষণা মনে করিয়ে দিল-সফলতার আসল অর্থ শুধু পেশাগত উন্নতি নয়, বরং যাঁরা আমাদের জীবনের ভিত্তি গড়ে দিয়েছেন, তাঁদের পাশে কিছু মূল্যবান সময় কাটানোও সমান গুরুত্বপূর্ণ।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ