গাজার সবচেয়ে বড় হাসপাতালে হামলা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ইজরায়েলি বাহিনী গাজার সব থেকে বড় হাসপাতাল আল শিফাতে ভয়াবহ  হামলা চালায়।  ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে,’তারা বুধবার গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফা হাসপাতালে হামাস গোষ্ঠীর জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাবে । তাই তাদের সবাইকে আত্মসমর্পণের আহ্বান জানান  হচ্ছে।‘  ইজরায়েলি বাহিনীর এই বক্তব্যের এক ঘণ্টারও কম সময়ের মধ্যেই ভয়াবহ হামলা চালায় গাজার আল শিফা হাসপাতালে। এই হামলার পরেই  গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা.মুনির আল বুরশ বলেছেন,’ মেডিকেল কমপ্লেক্সের পশ্চিম দিকে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে। আমরা যেখানে আছি সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও আমরা ধোঁয়া উড়তে দেখেছি। মনে হয় হাসপাতালের ভেতরেই বড় ধরনের বোমা হামলা হয়েছে।‘

হাসপাতালের তরফে জানান হয়, সেই হামলার সময় ৬৫০ জন রোগী  ভর্তি ছিলেন। পাশাপাশি পাঁচ থেকে সাত হাজারের মতো বাস্তুচ্যুত মানুষ ইজরায়েলি বাহিনীর হামলার কারণে আল শিফা হাসপাতালে স্থান নিয়েছিল। এছাড়াও এক হাজারেরও বেশি চিকিৎসাকর্মী ভেতরে আটকা পড়েছে। প্রসঙ্গত , ইসরায়েলি বাহিনী গত ১০ দিন ধরে হামাস যোদ্ধাদের বিরুদ্ধে তীব্র রাস্তায় লড়াই চালিয়ে গাজা শহরের কেন্দ্রস্থল এবং আল শিফার আশেপাশে অগ্রসর হয়েছে। ত

বে সেই হাসপাতালে ইজরায়েলি বাহিনীর হামলায় কোন প্রাণহানির খবর এখনও পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাস  হামলায় প্রাণ হারিয়েছে প্রায় ১,২০০ জন সাধারণ মানুষ। পাশাপাশি গাজায় ইজরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই সাধারণ মানুষ এবং শিশু। ইতিমধ্যেই ইজরায়েল এবং হামাস গোষ্ঠীর এই যুদ্ধ বেশ চিন্তায় পড়েছে বিশ্ব রাজনীতি।

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত