বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে কমলাকে আগাম ভোট দিলেন বাইডেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ নভেম্বর শুরু হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগেই দেশটিতে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর)বাইডেনকে ডেলাওয়ারে একটি ভোটকেন্দ্রে দেখা যায়। সেখানেই তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে আগাম ভোট দিয়েছেন এবং নিজের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখিয়েছেন।

ভোট দেওয়ার পর নিজের আবেগ ভাগ করে নিয়েছেন বাইডেন। এমনকী কমলার ভোটে জেতা নিয়ে আশাবাদী তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘কমলা ও আমি মিলে আমাদের আরও অনেক কাজ করার আছে। আমি মনে করি আমরা জিতব। আমাদের অনেক কাজ করতে হবে।’

এদিকে মার্কিন নির্বাচন ৫ নভেম্বর হলেও ইতিমধ্যেই দেশটির ৪০টির মতো অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ চলছে। এরইমধ্যে ৩ কোটি ২০ লক্ষ মানুষ এই ভোটগ্রহণে অংশ নিয়েছে। আগাম ভোটে অংশগ্রহণকারীদের কেউ সশরীর ভোট দিয়েছেন, আবার কেউ ব্যালটে ভোট দিয়ে তা ডাকযোগে পাঠিয়েছেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের অঙ্গরাজ্য হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনা, জর্জিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে গত সপ্তাহে আগাম ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিনেই এসব অঙ্গরাজ্যে রেকর্ডসংখ্যক ভোট পড়তে গেছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে নিজস্ব ভোটিংয়ের পদ্ধতি রয়েছে। ভোট প্রদানকারী পোস্টের মাধ্যমে বা সশরীর গিয়ে আগাম ভোট দিতে পারে।

আরও পড়ুন : পক্ষপাতিত্ব না করায় ২ লক্ষের বেশি গ্রাহক হারাল ওয়াশিংটন পোস্ট

উল্লেখ্য, মার্কিন নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনার পারদ। শেষ মুহুর্তেও প্রচারণার তুঙ্গে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প উভয়েই। প্রতিবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবারও চলছে নানা হিসাব-নিকাশ। কে এগিয়ে কে পিছিয়ে এই নিয়ে চলছে তুমুল উত্তেজনা। জনপ্রিয়তায় সমান সমানে রয়েছে কমলা ও ট্রাম্প। এখন দেখার বিষয় আমেরিকার প্রেসিডেন্টের গদিতে কে বসে।

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস