চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইতালিতে পকেটমারের পাল্লায় পড়ে সর্বসান্ত কেরলের চিকি‍ৎসক

courtesy: Google

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের পকেটমারের জেরে সর্বসান্ত হচ্ছে বহু পরিবার। এই আবহে ইতালিতে পকেটমারের পাল্লায় পড়ল কেরলের চিকিৎসক। সম্প্রতি চিকিৎসক ও ডায়াবেটিস গবেষক জ্যোতিদেব কেশবদেব এবং তাঁর স্ত্রী সুনীতা ফ্লোরেন্সে একটি গবেষণাপত্র উপস্থাপন করতে ইতালিতে পৌঁছায়। আর সেই সময় ঘটল এই দুর্ঘটনা।

গত ৫ মার্চ ফ্লোরেন্সগামী ট্রেনে করে ইতালির মিলান সেন্ট্রাল রেলস্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে। কেরলের চিকিৎসক জানিয়েছে, রেলষ্টেশনে ঢোকার সময় একজন লম্বা, রোগা আফ্রিকান-আমেরিকান লোকের সাথে ধাক্কা লাগে। তার হাত থেকে ব্যাগটি  পড়ে যায়।   এরপরেই ব্যাগটি তুলতে গিয়ে দেখেন পাসপোর্ট, ক্রেডিট এবং ডেবিট কার্ড এবং নগদ টাকা সহ মানিব্যাগটি নিখোঁজ। এই ঘটনার পরেই তারা পুলিশের দারস্ত হন। দীর্ঘ অপেক্ষার পরে, পুলিশ একটি এফআইআর দায়ের করে। এই ঘটনার পর ভারতীয় কনস্যুলেটের সাথে যোগাযোগ করেন কেরলের চিকিৎসক।

উল্লেখ্য, ইতালিতে পকেটমারের অপরাধ খুবই সাধারণ। এই ঘটনার পর সহযাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। জানা গিয়েছে, কেশবদেবের পারিবারিক বন্ধু তথা সাংসদ শশী থারুর। তাই এই ঘটনার পরেই শশী থারুর ইতালিতে ভারতীয় কনস্যুলেটকে অবহিত করেন। কনস্যুলেট জেনারেল শ্রী অতুল চৌহান এই দম্পতিকে সান্তনা দেন। ইতিমধ্যেই দুজনের জন্য জরুরি পাসপোর্টের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় কনস্যুলেট।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ইরান থেকে খবর নিয়ে আমেরিকা সফরে যেতে পারেন পাক সেনাপ্রধান মুনির

লাহোরে গুলিবিদ্ধ লস্কর নেতা আমির হামজা, অবস্থা আশঙ্কাজনক

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ