জাপানের সামরিক ক্ষমতাকে ভয় পাচ্ছে উত্তর কোরিয়া? কড়া হুঁশিয়ারি কিমের বোনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে জাপান। এই নিয়েই ফের উত্তেজনা তৈরি হয়েছে পূর্ব এশিয়ায়।জাপানের ক্ষমতা বৃদ্ধিতে মাথাব্যাথা বেড়েছে উত্তর কোরিয়ার। বিশেষ করে আমেরিকার তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের ভূমিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। সে দেশের শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং স্পষ্ট জানিয়েছেন, জাপান যদি এভাবে এগোতে থাকে, তাহলে তার জবাবে পিয়ংইয়ং অতিরিক্ত সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে। 

বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতিতে কিম ইয়ো জং অভিযোগ করেন, জাপান ধীরে ধীরে শুধুমাত্র আত্মরক্ষার নীতি থেকে সরে এসে আক্রমণাত্মক সামরিক সক্ষমতা অর্জনের পথে হাঁটছে। তাঁর দাবি, টোকিও এখন এমন সামরিক শক্তি গড়ে তুলছে, যার মাধ্যমে আগাম হামলা চালানো এবং দেশের বাইরে সামরিক অভিযান পরিচালনা করা সম্ভব হবে। এই পরিবর্তন গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ডিলিমিটেশন বিলে সমর্থন নয়, কেন্দ্রীয়মন্ত্রীকে সাফ জানালেন রাহুল

কিম ইয়ো জং বলেন, সম্প্রতি প্রশান্ত মহাসাগরে জাপানের এজিস ডেস্ট্রয়ার ‘চোকাই’ থেকে আমেরিকার তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাশাপাশি জাপানের অন্যান্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং গত মে মাসে ফিলিপাইনে অনুষ্ঠিত আমেরিকার নেতৃত্বাধীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণকেও তিনি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। শুধু জাপান নয়, এই ইস্যুতে আমেরিকাকেও সরাসরি দায়ী করেছে উত্তর কোরিয়া। কিম ইয়ো জংয়ের অভিযোগ, ওয়াশিংটন পরিকল্পিতভাবে জাপানের সামরিক শক্তি বাড়ানোর জন্য টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। পাশাপাশি যুদ্ধজাহাজে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন, প্রশিক্ষণ এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তা দিয়ে জাপানকে আরও শক্তিশালী করে তুলছে যুক্তরাষ্ট্র।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের