ক্যান্সারে আক্রান্ত রাজা  চার্লস, কি বার্তা দিলেন জনগণকে?

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ ব্রিটেনের সিংহাসনে বসার ছয় মাসের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা  চার্লস। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর প্রথম বিবৃতি দিলেন  ব্রিটেনের রাজা চার্লস। তিনি বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে আমি যে সমর্থন ও শুভকামনা পেয়েছি তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আমি শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ।‘

গত ৬ ই ফেব্রুয়ারি বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে জানান হয়, ‘রাজা চার্লস ক্যান্সার আক্রান্ত। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আশা করা হচ্ছে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাজা চার্লসের দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, ‘মহামান্য রাজার দ্রুত আরোগ্য কামনা করছি। আমার মনে করি যে তিনি অল্প সময়ের মধ্যেই সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন। বর্তমানে তাঁর সুস্থতা কামনা করছে গোটা ব্রিটেন বাসী।‘বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বলেন, ‘লেবার পার্টির পক্ষ থেকে আমি মহামান্য রাজার আরোগ্য কামনা করছি। আমরা তাকে দ্রুত পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে দেখার অপেক্ষায় রয়েছি।

৭৫ বছর বয়সী রাজা চার্লস গত মাসে প্রস্টেটের সমস্যার জন্য তিনদিন হাসপাতালে ছিলেন। সেই চিকিৎসা চলাকালীন সময় ধরা পড়ে রাজার শরীরে মরণ রোগ অর্থাৎ ক্যান্সার বাসা বেধেছে। তবে রাজা কি ধরণের ক্যানসারে আক্রান্ত হয়েছেন তা এখনও পর্যন্ত বাকিংহাম প্যালেসের তরফ থেকে জানান হয়নি। উল্লেখ্য, ২০২২ সালে প্রাণ হারিয়েছেন মা দ্বিতীয় এলিজাবেথ। তাঁর মৃত্যুর পরেই  ২০২৩  সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটেছিল চার্লসের।

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ